দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ফিল্ডিংয়ে বাংলাদেশকে এশিয়ার সেরা বানাতে চান হাথুরুসিংহে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ফিল্ডিং দুর্বলতা বাংলাদেশের পুরনো সমস্যা। অসংখ্য ক্লোজ ম্যাচ টাইগাররা শুধু বাজে ফিল্ডিংয়ের জন্যই হেরেছে। এই সমস্যা দূর করে বাংলাদেশকে ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দলে পরিণত করতে চান টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

অনেক চেষ্টা করেও টাইগারদের ফিল্ডিং দুর্বলতা দূর করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। প্র্যাকটিসে ভালো করা ফিল্ডারও ম্যাচে পরিস্থিতির চাপে করে বসেন শিশুতোষ ভুল। যার খেসারত দিয়ে হারতে হয় ম্যাচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট কোচ হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘দলের ফিল্ডিং নিয়ে আমি বেশ খুশি। এক্ষেত্রে সিরিজে আমরা ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম।’

তবে উন্নতির আরও অনেক জায়গা দেখছেন এই লঙ্কান কোচ। তার লক্ষ টাইগার টিমকে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দল হিসেবে গড়ে তোলা, নিদেনপক্ষে যেন এশিয়ার সেরা ফিল্ডিং দলের তকমা তার শিষ্যরা পায় সেদিকে লক্ষ তার। তাই বাকি ডিপার্টমেন্টের মতো ফিল্ডিংয়েও দেখছেন উন্নতির জায়গা।

তিনি বলেন, ‘অবশ্যই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়গায় উন্নতির জায়গা আছে। উন্নতির জায়গাটা তারা ফিল্ডিংয়ে ভালো করে দেখিয়ে দিয়েছে।’

তৌহিদ হৃদয় ম্যাচ খেলার সুযোগ না পেলেও ফিল্ডিং করতে নেমে নজর কেড়েছেন হাথুরুর। এই লঙ্কানও তাদের তারুণ্যের উদ্যম কাজে লাগাতে উৎসাহী।

তিনি বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় বেশি। আমাদের যতটা পারা যায় ভালো ফিল্ডিং দল হয়ে উঠতে হবে। এশিয়াতে আমাদের সেরা দল হয়ে ওঠা উচিত। তবে তুলনাটা অন্যদের সঙ্গে করাটা ঠিক হবে না। আমাদের খেলোয়াড়রা কেমন করছে তা দেখতে হবে। তরুণরা মাঠে নিজেদের নিংড়ে দেয়। তারা ক্ষিপ্র ও এনার্জেটিক। গত কয়েক সপ্তাহে দেখলাম, হৃদয় দুর্দান্ত ফিল্ডার।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশেষ কিছু দরকার নেই, বিপিএলের ফর্মটাই ধরে রাখুক
পরবর্তী পোস্ট
সোনাগাজীতে যুবলীগকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting