দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৭
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়িতে জেলা প্রশাসনের আয়োজনে উঠান বৈঠক : মুজিব বর্ষের আগেই বাল্য বিয়ে মুক্ত করার ঘোষনা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০১৯
অক্টোবর ৭, ২০১৯ ০ কমেন্ট 460 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলার ফিংড়িতে জেলা প্রশাসন আয়োজিত উঠান বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে আগামী বছর মুজিব বর্ষ পালনের পূর্বেই সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, বাল্য বিবাহ একটি অভিশাপ। যেভাবেই হোক বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। শুনেছি কোর্টে গেলে নোটারি পাবলিক করে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে। বাল্য বিবাহ হলে মায়েদের অনেক ক্ষতি হয়। এটা মায়েদেরই বুঝতে হবে। সরকার সর্বত্র উন্নয়ন করছে। এই উন্নয়ন ভোগ করতে হলে সকলকে সজাগ থাকতে হবে। বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তবে, শুধু আইন দিয়ে হবে না, জনগণকে সজাগ থাকতে হবে। আগামী মুজিব বর্ষের আগেই সাতক্ষীরা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করা হবে।

সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি বাল্য বিবাহ প্রবণ উল্লেখ করে তিনি বলেন, আজকের পর থেকে ফিংড়িতে কোন বাল্য বিবাহ হলে ওই পরিবারের সদস্যদের ধরে পুলিশে দেবেন। কোনভাবেই বাল্য বিবাহ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই সন্তানদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনারা মাদক কারবারীদের তথ্য দিন, তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, নতুন সামাজিক আন্দোলন ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা। আপনারা এই আন্দোলন সফল করতে এগিয়ে আসুন। আপনাদের বাড়ি-ঘর, দোকান-পাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজকে অনিরাপদ করে দিচ্ছে। তাই আমাদেরকে শপথ নিতে হবে। এসব সামাজিক অভিশাপসমূহ দূর করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফিংড়ি ইউনিয়নবাসী ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সংগ্রাম আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ১ নারী সহ গ্রেফতার-৮
পরবর্তী পোস্ট
প্রশ্নবিদ্ধ কর্মকান্ডের অবসান হোক

রিলেটেড পোস্ট

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

শোক বার্তা

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting