দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০৫
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ফল ভালো হবে না, ভারতকে চরম হুঁশিয়ারি চীনের

কর্তৃক kobirubel.satnadee জুন ৫, ২০২০
জুন ৫, ২০২০ ০ কমেন্ট 290 ভিউস

ন্যাশনাল ডেস্ক: বিতর্কিত লাদাখ সীমান্তে সৈন্য–সামন্ত সমাবেশ ঘিরে প্রতিবেশি দুই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ চীন এবং ভারতের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। সীমান্ত বিবাদের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি–৭ এর অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে বেইজিং৷ হুঁশিয়ারির সুরে চীন বলছে, ভারত আগুন নিয়ে খেলছে; যার ফল তাদের ভুগতে হবে।

দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে বলছে, ভারত, রাশিয়া এবং অন্য কয়েকটি দেশকে জি–৭ এ অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীকে জি–১০ বা জি–১১ হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়নে উন্নত দেশগুলোর লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ভারত–চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেইজিংকে আরও চাপে রাখতেই মার্কিন প্রেসিডেন্ট এমন কূটকৌশলের আশ্রয় নিয়েছেন বলেও দাবি করেছে গ্লোবাল টাইমস।

চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত এই সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের ইন্দো–প্যাসিফিক নীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম।

গ্লোবাল টাইমস ভারতের বর্তমান সরকারকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেছে। পত্রিকাটি বলছে, এ কারণেই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বুঝতে পারছে না। এছাড়া সীমান্ত বিবাদ নিয়ে দর কষাকষিতে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতেই আমেরিকার মতো দেশের সাহায্য ভারত নিতে চাইছে। ভারতে বেশ কিছু সংগঠন চীনের বিরুদ্ধে গুজব ছড়ালেও বিজেপি সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এশিয়ায় চীনের প্রভাব যত বাড়ছে, দুনিয়াজুড়ে ততই দেশটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করে গ্লোবাল টাইমস বলছে, চীনের প্রভাব কমাতেই জি–৭ সম্প্রসারিত করার কূটকৌশল হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের সরকারি এই সংবাদমাধ্যমের অভিযোগ, বেইজিং ক্রমাগতভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও নয়াদিল্লি তাদের শত্রু মনে করে। এ কারণে দু‘দেশের মধ্যে থেমে থেমেই উত্তেজনা তৈরি হয়। বন্ধুত্বের বদলে চীনের সঙ্গে শত্রুতা করলে তার বড় ধরনের খেসারত ভারতকে দিতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

আমেরিকার সঙ্গে চীনের সংঘাত চূড়ান্ত রূপ নিয়ে ঠান্ডা যুদ্ধের দিকে গড়ালে ভারত যদি আমেরিকার পক্ষ নেয়, তাহলে তার ফল খারাপ হবে বলে কিছুদিন আগেও সতর্ক করে দিয়েছিল বেইজিং। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীনের সরকারি এই সংবাদমাধ্যম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ব পরিবেশ দিবসে জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন
পরবর্তী পোস্ট
কলারোয়ার করোনা পজিটিভ সকলেই সুস্থ্য আছেন

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting