দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০১
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রাণসায়ের খাল পাড়ে উচ্ছেদ অভিযানে ডিসির দৃঢ় অঙ্গীকার: ব্যবসায়ীদের মধ্যে আতংক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০১৯
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 358 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণ সায়ের খাল পাড়ের অবৈধ উচ্ছেদ অভিযানের খবরে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতংক তৈরি হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল উচ্ছেদ অভিযানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করায় নতুন করে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল সাক্ষাতকারে জানান, গত ১ আগষ্ট থেকে অভিযানের মাধ্যমে ৩ দিন তিনশত অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়। ঈদুল আযহার কারনে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষনা করা হয়। এই অভিযান আবারও চলমান থাকবে। একটি বিষয় আমি সকলের সাছে স্পষ্ট করেছি এতে কারো কোন ধরনের ধোঁয়াশা থাকার সুযোগ নেই, যে স্থাপনা গুলো রয়েছে সেগুলো পৌরসভার রেকর্ডকৃত জায়গায়, পৌরসভা সেগুলোকে লীজ দিয়েছে, কিন্তু জলাধার আইনের কথা উল্লেখ করে ইতিমধ্যে পৌরসভাকে একাধিকবার পত্র দেয়া হয়েছে যে, এই লীজ গুলো বাতিলের জন্য। কিন্তু অদ্যাবধি পৌরসভা এই লীজ বাতিল করে নাই। ফলশ্রুতিতে আমরা এই অবৈধ স্থাপনা এগুলো উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পারেনি। আমি মনে করি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে অন্য কারো লীজ কৃত জমিতে আমি যদি স্থাপনা উচ্ছেদ অভিযান করতে যাই সেটা বে-আইনী কার্যক্রম হবে। ফলশ্রুতিতে আমরা সময় নিচ্ছি শুধু মাত্র এটি পৌরসভা যাতে লীজটি বাতিল করে। একই সাথে আমি নাগরিক সমাজকে আহবান করেছি তারা যেন এ বিষয়ে পৌরসভাকে পেসার ক্রিয়েট করে। আমি স্থানীয় মাননীয় সংসদ সদস্যের সাথে একাধিকবার আলোচনা করেছি এবং তাকে অনুরোধ করেছি পৌরসভাকে তিনি যেন একটি উপদেশ ও নির্দেশনা দেন, যাতে তারা লীজটি বাতিল করে। আমি ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব মহোদয়কে আইন শৃঙ্খলা সভার রেজুলেশন অনুযায়ী অনুরোধ করেছি উন্নয়ন সমন্বয় সভার রেজুলেশন অনুযায়ী পৌরসভাকে একটি নির্দেশনা দেওয়া হয় খাল পাড়ের যে সমস্ত লীজকৃত স্থাপনা রয়েছে সেগুলো বাতিল করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ডেল্টা প্লান ঘোষনা করেছেন এবং জলাধারের পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ কল্পে তিনি যে শূন্য সহিষ্ণুতার কথা উল্লেখ করেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে আমি সেটা প্রতিপালন করব। এবং আমি এই জেলাবাসীর কাছে অঙ্গীকারাবদ্ধ এই খালের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ এই খালকে একটি পরিকল্পনার মাধ্যমে একটি বিনোদনের কেন্দ্র হিসাবে গড়ে তোলা এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যে, মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে উচ্ছেদ অভিযান নতুন করে শুরু হবে এই খবরে খাল পাড়ের ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতংক তৈরি হয়। এসব খবর নিয়ে কিছু ব্যবসায়ী নেতারা বিভিন্ন মহলে দৌড়-ঝাপ শুরু করে। দিনভর উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটিয়েছে ব্যবসায়ীরা।
তবে সাতক্ষীরার বেশির ভাগ মানুষই সাতক্ষীরার জেলা প্রশাসককে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে উচ্ছেদ অভিযানের পক্ষেই মত দিয়েছেন বলে একাধিক মাধ্যম দৈনিক সাতনদীকে নিশ্চিত করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় তক্ষক সাপ উদ্ধার, আটক-৫

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting