দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৯
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

প্রাইজমানির পুরো টাকা ক্রিকেটার-ম্যানেজমেন্টকে দেয়ার সিদ্ধান্ত সিলেটের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে অনেক আশা দেখিয়ে শেষ পর্যন্ত ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শিরোপা খুঁইয়েছে সিলেট স্ট্রাইকার্স। রানার্স আপ হয়ে তারা পেয়েছে এক কোটি টাকা প্রাইজমানি। যার পুরোটা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের মধ্যে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ। সিলেট পর্বের খেলা চলাকালীন এমন সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাঞ্চাইজিটি।

এর আগে বৃহস্পতিবার ৭ উইকেটের বড় ব্যবধানে কুমিল্লার কাছে হেরে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় সিলেটের। তবে আসরের শুরু থেকে সীমিত বাজেটের দল নিয়েও তারাই পেয়েছিল ফেবারিটের তকমা।

দলে থাকা নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও জাকির হোসেনের মতো দেশি ক্রিকেটাররা পারফরম্যান্সে ছড়িয়েছেন দ্যুতি। গ্রুপপর্ব শেষে তারা শীর্ষে থাকলেও, ছন্দ হারিয়েছে শেষদিকে। যার কারণে উঁচিয়ে ধরা হয়নি চ্যাম্পিয়ন শিরোপা।

এবারের আসরে রানার্স আপ দলের জন্য নির্ধারিত প্রাইজমানি ছিল এক কোটি টাকা। যা গত আসরের তুলনায় দ্বিগুণ। আর চ্যাম্পিয়ন দল পেয়েছে দুই কোটি টাকা প্রাইজমানি। এছাড়া টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের হাতে উঠেছে ১০ লাখ টাকা। সেরা রান সংগ্রাহকের জন্য ছিল ৫ লাখ টাকা। যে দুটো পুরস্কারই উঠেছে বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচশ’র ঘরে পা রাখা নাজমুল হোসেন শান্তর হাতে।

এছাড়া সেরা উইকেট সংগ্রাহক হিসেবে ৫ লাখ টাকা জিতেছেন তানভীর ইসলাম। এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে ৩ লাখ টাকা প্রাইজমানি পেয়েছেন মুশফিকুর রহিম। আর ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হয়ে ৫ লাখ টাকা জিতেছেন জনসন চার্লস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরের বিপিএলে রাজশাহী-খুলনায় ভেন্যু হতে পারে: পাপন
পরবর্তী পোস্ট
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো পাঁচ ক্রিকেটার

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting