দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

প্রবাসী বাবুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতারের দাবীতে আশাশুনিতে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ১, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৫ ০ কমেন্ট 213 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি দিঘলারআইট গ্রামের সৌদি প্রবাসী বাবুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ৩ টায় দিঘলারআইট জোয়ার্দ্দার বাড়ী গোরস্থান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রামের শত শত নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভিকটিম আশিকুজ্জামান বাবুর মা ফাইমা খাতুন, বোন ফাতেমা খাতুন, মামা রোকনুজ্জামান, মিনারা খাতুন, লিয়াকত আলী জোয়াদ্দার প্রমুখ। ভিকটিমের মা ও বোন জানান, বাবু ২০২২ সালে সৌদিতে যায়। গরু, গহনা, জমাজমি বিক্রয়  ও ধারদেনা করে তাকে বিদেশ পাঠাই। সেখানে বেশ ভালভাবে কাজে ছিল। প্রতিমাসে আমাদের কাছে ৩০/৪০ হাজার টাকা পাঠাত। তার আপন চাচাত মামা বাচ্চু গাইনের (গ্রাম রুইয়ার বিল) মেয়ে আফসানা মিম তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ৮/১০/২৪ তাং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিম ও তার মা বাবারা নানা কৌশলে বাবুর কাছ থেকে হুন্ডির মাধ্যমে টাকা হাতিয়ে নিতে থাকে। ফলে আমাদের কাছে টাকা পাঠানো বন্ধ করে দেয়। বলে আমি শ্বশুর বাড়ি জমি কিনতেছি, ঋণদেনা শোধ করতেছি। তার শ্বশুরের ব্যবসার জন্য আমাদের কাছে টাকা চাইলে জমি বন্ধক দিয়ে ৫০ হাজার টাকা তার শ্বশুরকে দেই। বিয়ের পর এক বছর সাত মাসে তারা ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে মিম তার পিতা, মাতার কুপরামর্শে তার সাথে নানা অশোভন ও ঘৃনিত আচরণ করে, “আমাকে বিয়ে করেছ, মনের বাসনা পুরন করতে পারনা, জীবন রেখেছ কেন? মরতে পারনা।” এমন কথা ও গালি দিয়ে  তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তোলে। এক পর্যায়ে সে সেপ্টেম্বরের ১ তারিখে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। জানতে পেরে সহযোগিদের কুপরামর্শে গত ২৬ জুন মিম তার স্বামীকে ডিফোর্স প্রদান করে। স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের মানসিক নির্যাতনে বিপর্যস্ত বাবু স্ত্রীর ডিফোর্স পেয়ে চরম ভাবে ভেঙ্গে পড়ে। কষ্টের উপার্জনের টাকা শ্বশুরদের হাতে তুলেদিয়ে ডিফোর্স হাতে পেয়ে বাবু দিশেহারা হয়ে পড়ে। এবং ১৫ জুলাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাকে প্ররোচনা, আর্থিক ক্ষতি ও মানসিক ভাবে নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করে প্রকান্তরে তারা হত্যার অপরাধ করেছে দাবী করে বক্তাগণ জানান, ৪৭ দিন পর বাবুর মৃতদেহ দেশে আনা হয়। এব্যাপারে বাচ্চু গাইন, আফসানা মিম, রোকসানা খাতুন ও সুমা খাতুনকে আসামী করে বিজ্ঞ আমলী ০৮ নং (আশাশুনি) আদালত, সাতক্ষীরায় মামলা দায়ের করা হয়েছে। তারা বাবুর মৃত্যু ঘটনার প্ররোচনাকারীদের গ্রেফতার, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। সবশেষে মিমের ফাঁসি চাই সহ নানা শ্লোগান সহকারে বিক্ষোভ মিছিল করা হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার বিনেরপোতায় মোটরযানের উপর মোবাইল কোর্ট 
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলায় বিশ্ব  মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting