দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৮
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

প্রচারণায় বিশ্বরেকর্ড, আয়ে ভরাডুবি!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ারে যেন শনির দশা লেগেছে! একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে। গেলো বছর তার অভিনীত ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ও ‘বচ্চন পাণ্ডে’ ছবিগুলো মুক্তি পায়। এক হালি ছবির মধ্যে একটিও পায়নি সাফল্য। সবগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

অক্ষয়ের ফ্লপ তালিকায় যুক্ত হলো আরও একটি সিনেমা। নাম ‘সেলফি’। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এটি মুক্তি পেয়েছে। আর প্রথম দিনে ছবিটি ‘বিস্ময়কর কম’ আয় করেছে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

জানা গেছে, প্রথম দিন ‘সেলফি’ ছবিটি মোটে ৩ কোটি রুপি আয় করেছে। যেখানে এই সময়ের নায়ক কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘শেহজাদা’র ফার্স্ট ডে কালেকশন ছিলো ৬ কোটি রুপি।

২০১০ সালের ‘ওমজি-ওহ মাই গড’র পর এবারই ৫ কোটির কম ওপেনিং কালেকশন হয়েছে অক্ষয়ের ছবির। এমনকি লাগাতার ফ্লপ হওয়া সিনেমাগুলোও প্রথম দিন বেশ ভালো আয় করেছিলো। সুতরাং ‘সেলফি’ যে বড় ধরনের ডিজাস্টার হতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।

অথচ এই ছবির প্রচারে কত কী করেছেন অক্ষয় কুমার! সালমান খান থেকে শুরু করে বিভিন্ন তারকার সঙ্গে রিল বানিয়েছেন, ইউটিউবার-টিকটকারদের নিয়ে প্রচারণা করেছেন; এমনকি সেলফি তুলে বিশ্বরেকর্ড পর্যন্ত করেছেন। কিন্তু প্রচারে বিশ্বরেকর্ড গড়েও লাভ কী, যদি সিনেমাই ঠিকঠাক না জমে! সেটাই যেন প্রমাণ হলো ছবিটির আয়ের পরিসংখ্যানে।

‘সেলফি’ নির্মিত হয়েছে মালায়লাম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’র রিমেক হিসেবে। যেখানে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারান ও সুরাজ ভেঞ্জারামুদু। ওই ছবিটি অবশ্য সুপারহিট হয়েছিলো।

কিন্তু শিকে ছিঁড়লো না অক্ষয়ের ভাগ্যে। ‘সেলফি’ পরিচালনা করেছেন রাজ মেহতা। এতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়ানা পেন্টি প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যার আর হত্যার: আইনমন্ত্রী
পরবর্তী পোস্ট
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে এবার আরেক বলিউড তারকার নাম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting