দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৫
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়করোনা ভাইরাসমন্ত্রব্য প্রতিবেদনসম্পাদকীয়

পুলিশের সেবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

কর্তৃক kobirubel.satnadee মে ৫, ২০২০
মে ৫, ২০২০ ০ কমেন্ট 514 ভিউস

মন্তব্য প্রতিবেদন:

গত ৩ মে পর্যন্ত পরিসংখ্যান বলছে, দেশে করোনক্রান্তের ৮ শতাংশই পুলিশ সদস্য। শনাক্ত হয়েছে ১০ হাজার রোগী। এর মধ্যে পুলিশ সদস্য ১১৫৩ জন। মৃত‚বরণ করেছে ৫ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন ১ ২৫০ জন।

পরিসংখানটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশব্যাপী সচেতনতা সৃষ্টি, লকডাউন কার্যকর করা, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করার ক্ষেত্রে নিরলসভাবে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা-সদস্যরা কাজ করে আসছেন। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর রোগীদের বাড়ী সহ আশপাশের বাড়ীঘর লকডাউন নিশ্চত করা, আক্রান্তদের বাড়ীতে খাবার, ঔষধ পৌছানো, এমন কি করোনা যুদ্ধে পরাজয় বরণ করা শহীদদের লাশ বহন করা, জানাযা নামাজ পড়ানো এবং সর্বোপরি দাফনের কাজে অগ্রনী সৈনিক বাংলাদেশ পুলিশকে দেখা গেছে। কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের কর্মকর্তা-সদস্যরাই এ দায়িত্ব পালন করেছেন। দেখা মেলেনি মৃত্যুবরণকারীর স্বজনদেরকেও। বিষয়টি দেশজুড়ে পত্র-পত্রিকায়, অনলাইন নিউজ পোর্টালে এবং স্যোশাল মিডিয়ায় প্রচার পায়। এতে করে বাংলাদেশ পুলিশ বিভাগের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালবাসা বেড়ে যায় পূর্বের যে কোন সময়ের চেয়ে বেশী।

পরিসংখ্যান বলছে, বর্তমানে ১১৫৩জন পুলিশ সদস্য করেনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালটির শয্যা ২৫০। সেখানে ভর্তি হয়েছে ৫৮১ জন। তিল ধারণের ঠাই নেই সেখানে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সিদ্ধেশ্বরী কলেজ ও ডিটেকটিভ ষ্ট্যান্ডিং স্কুলকে অস্থায়ী হাসপাতাল ঘোষণা করেছেন। যে কোন সময় বসে যাচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পিসিআর ল্যাব। এই হাসপাতাল থেকে ডাক্তাররাই মোবাইল ফোনে বাড়ীতে থাকা রোগীদেরকে পরামর্শ দিয়ে চলেছেন। এতে করে হিমশিম খাচ্ছে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার-নার্সরা। প্রতিদিন এই হাসাপাতালে পরীক্ষা করানোর জন্য পুলিশের ইউনিট ও জেলা থেকে আসছে অসংখ্য পুলিশ সদস্য। রোগীও ভর্তি হচ্ছে প্রতিদিন।

এ অবস্থার অবনতি হলে অর্থাৎ অব্যাহত ভাবে পুলিশ বিভাগের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। ফলে সেবাদানে শীর্ষে থাকা বাংলাদেশ পুলিশ বিপাকে পড়ে যেতে পারে বলে আশংকা করছি। এ অবস্থা থেকে উত্তরনের একমাত্র উপায় সাধারণ জনগনকে সচেতন হওয়া। জনগন সেচ্ছায় গৃহেবন্দী হলে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের কাজ বেশ কমে আসবে।

পাশাপাশি সংক্রমনের সংখ্যানুপাত কমানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ পুলিশ বিভাগকে।

সেবাদানে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে মানসম্পন্ন মাস্ক, পিপিই সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করতে হবে। শুধু সরবরাহ করেই বসে থাকলে চলবে না। তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে। যাতে করে তারা ইকুইপমেন্ট গুলোর ব্যবহার বিধি বুঝতে পারে। এ ছাড়াও বেশি বেশি করে টেস্টের ব্যবস্থা করতে হবে যাতে আক্রান্ত একজন সদস্যের দ্বারা আরও সদস্য যেন আক্রান্ত না হতে পারে।

সীমাবদ্ধতার মধ্যেও এসব বিষয় যদি সরকার না দেখে তবে পরিস্থিতির অবনতি হলে বিপাকে পড়বে সরকার। সুশৃঙ্খল এ বাহিনীর সদস্যরা যদি অব্যাহতভাবে বেশী সংখ্যায় আক্রান্ত হতে থাকে তবে তাদের মনোবল ভেঙ্গে যাওয়ার আশংকা থেকে যায়।

এখন করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশ জীবনবাজী রেখে যে সেবা দিয়ে যাচ্ছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

লেখক
প্রকাশক ও সম্পাদক, দৈনিক সাতনদী।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা যুব একাডেমীর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিনামূল্যে সবজি বিতরণ (ভিডিও)
পরবর্তী পোস্ট
দেবহাটায় কৃষকের ধান কেটে সাহায্য করলো ছাত্রলীগ নেতৃবৃন্দ

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সংবাদকর্মীদের রক্ত ঝরল প্রেসক্লাবের সামনে: ইতিহাসে যুক্ত হলো...

জুন ৩০, ২০২৫

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ...

মার্চ ২৫, ২০২৫

তৎকালীন একটি সরকারী সংস্থার চাপে শেখ হাসিনার গাড়িবহর...

মার্চ ২২, ২০২৫

রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া...

মার্চ ২০, ২০২৫

বিএনপি বারবার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছে

মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশের মৎস্য শিল্প: সংকট না সম্ভাবনা?

মার্চ ৮, ২০২৫

প্রশংসা করলেই বখে যায়, তুচ্ছতা শেখে?

মার্চ ৪, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting