দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৯
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?
সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সম্পাদকীয়

পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬ ০ কমেন্ট 7 ভিউস

পুলক চ্যাটার্জি সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালে মে মাসে সমকাল যখন তাঁকে অব্যহতি দেয়, আমি সেদিন বরিশালে। চিঠিটা যখন পৌছায়, আমি সামনে বসা। যদিও আমি থেকে জানতাম না, কিন্তু আমার জন্য বিব্রতকর ব্যাপার ছিল। পুলকদাকে কী কারণে সমকাল বাদ দিয়েছিল তা ধারনা করতে পারি। শারীরিক অসুস্থতা, বয়সের কারণে স্থবিরতা এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় কর্তৃপক্ষ তাঁকে আর বেশি বেতনে রাখতে চাইছিল না। কাজের গতি বাড়াতে আগে দুই একবার নোটিশ করেছিল। বরিশালের সমকাল কার্যালয় আসলে একটি ফ্ল্যাট বাড়ি। দুটি ঘর। বড় ড্রয়িং রুমের পর বাথরুম রান্নাঘর, এরপর একটি ঘর। তাতে বসতেন পুলক দাদা। আরেকটিতে বসতেন সুমন চৌধুরী ভাই এবং মনির ভাই। পুলকদার পর সুমন ভাই ব্যুরো প্রধান হন। ২০২৩ সালের মে এবং জুন মাসে দিন পনের বরিশাল ছিলাম। অব্যহতির পরেরদিন পুলক দাদা আমাকে একান্তে ডেকে বলেছিলেন, এই বয়সে আর কোথাও সময় কাটানোর জায়গা নেই। শারীরিক ব্যাথা বেদনা নিয়ে বাসায় শুয়ে বসে দিন কাটালে আয়ু ফুরাবে। তাই চাকরি না থাকলেও আগের নিয়মে অফিসে আসতে চান। আমি যেনো বিষয়টি ঢাকায় না জানাই। লজ্জায় জিভ কেটে বলেছিলাম, ‘সমকালে চাকরি থাকুক বা নাই থাকুক, বরিশাল অফিস তো আপনারই।’ চাকরি না থাকলেও পুলক দাদা দুপুরেই অফিসে চলে আসতেন। রাতে ১০টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকতেন। আড্ডা দিতেন। তিনি যে আর সমকালে নেই, এটা আমরাও বাইরের কাউকে বুঝতে দিতাম না। পুলক দাদার যে বড় চেয়ার ছিল, তাতে আমরা কেউ বসতাম না। সমকালের বরিশাল অফিসে সহকারী দীপক দাদা পুলকদার ভক্ত। দীপকদা ঠিক আগের নিয়মেই অফিসে ঢোকা মাত্র পুলকদাকে চা করে নিতেন। নির্বাচনের পর ঢাকায় চলে আসি। মাঝেমাঝে ফোনে কথা হত পুলকদার সঙ্গে। একবার শুনলাম কোথায় যেনো জয়েন করেছেন। কয়েকদিন পরে শুনলাম, সেখানে আর নেই। সুমন ভাইয়ের কাছে খবর পেতাম, আগের মত পুলকদা সমকাল অফিসে আসেন, দীর্ঘ সময় নিয়ে পত্রিকা পড়তেন, সময় কাটান। পুলকদার কাছে অফিসের একটা চাবিও আছে। তো সেই চাবি নিয়ে পুলক দাদা আজ যথারীতি অফিসে আসেন। এরপর কয়েকটি চিঠি লেখেন। একটি স্ত্রী ও মেয়ের কাছে, বাকিগুলো প্রেস ক্লাব, পুলিশ, সুমন ভাই ও দীপক দাদার কাছে। এরপর তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গেছে অফিসে। সুমন ভাই বিকেলে অফিসে এসে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে অনেকক্ষন ডাকাডাকি করেন। এরপর জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখেন। মানে পুলকদা আর নেই। এরপর পুলিশ এসে দরজা ভেঙে পুলকদার দেহ উদ্ধার করেছে। সুইসাইড নোট এবং অফিসে সিসিক্যামেরা রয়েছে।নোটে পুলকদা লিখে গেছেন, চিকিৎসার পরও শারীরিক অসুস্থতার যন্ত্রনা, অবসাদে এই পথ বেছে নিয়েছেন। সুমন ভাইয়ের উদ্দেশ্যে চিঠিতে লিখে গেছেন, সমকালের কাছে উনার পাওনা আদায় করে বৌদিকে দিতে। হ্যাঁ এটা সত্য, সমকালের কাছে পুলকদার পাওনা রয়েছে। তবে বেতন বা ভাতা বকেয়া নয়। ১৮ বছরের চাকরি জীবনের গ্র্যাচুয়িটি, অর্জিত ছুটি নগদায়নের টাকা পাননি। সমকালে চাকরি পরবর্তী পাওনার টাকার পেতে কয়েক বছর লেগে যায়। পুলকদার ওপর ২০২৪ সালের আগস্টে হামলা হয়েছিল ব‌লে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত ঘটনা হল, ২০১৪ সালের ১৭ আগস্ট উনার বাড়িতে হামলা করেছিল সন্ত্রাসীরা। এই হামলার পর মির্জা ফখরুল সাহেব বিবৃতিতে নিন্দা জানিয়েছিলেন। যাই হোক পুলদকার এই মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের সাংবা‌দিক‌দের দুরাবস্থার উদাহরণ। রিপোর্টাররা ২০-৩০ বছর ধরে নিউজের পেছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিঃসঙ্গ হয়ে যায়। বন্ধু স্বজন সবাইকে হারিয়ে ফেলে যোগাযোগ বিচ্ছিন্নতায়। চলাফেরার শক্তি কমে আসার আগেই কেউ যদি রিপোর্টার থেকে বস পর্যায়ে যেতে না পারেন, তাহলে বোঝায় পরিণত হন। কোনো প্রতিষ্ঠানই বয়স্ক রিপোর্টার রাখতে চায় না। ফলে চাকরি হারানো পরিণতি। যেহেতু তরুণ বয়সে বন্ধু, স্বজন, পরিবারকে ছেড়ে সংবাদের পেছনে ছুটেছে; তাই বেকার হওয়ার পর সঙ্গ দেওয়ার কেউ থাকে না। ফলে একাকীত্ব থেকে অবসাদে ভুগে। আবার যেহেতু অধিকাংশ সাংবাদিকদের বেতনও যতসামান্য, তাই ওই আর্থিক নিরাপত্তাও থাকে না চাকরি হারানোর পর। এখন যারা তরুণ রিপোর্টার মাঠে রয়েছে, পুলকদার মৃত্যু তাদের জন্য সতর্কবার্তা।সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি জীবিদের উপর কোন অন্যায় হলে সেটা আমরা সংবাদ পত্রের মাধ্যমে জানতে পারি, যদি কোন বেসরকারি প্রতিষ্ঠানে কোন বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ স্টাফকে শুধুই প্রতিষ্ঠানের অর্থ সাশ্রয়ে বাদ দিয়ে দেয় তখন সংবাদ পত্রের মাধ্যমেই জানতে পারি,এবং আমরা স্রোতারা সংবাদ পত্রের বলিষ্ঠ প্রতিবাদ দেখে খবর প্রচারে সংশ্লিষ্ট সংবাদ পত্রকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারকে বাহবা দিচ্ছি, অথচ সেই সংবাদপত্রের প্রাণ যারা, যারা মাঠ পর্যায়ে,জেলা উপজেলা বা বিভাগের দায়িত্ব পালনে নিজের সর্বোচ্ছোটা দিয়ে সংবাদপত্র টিকে জাতির কাছে বস্তুনিষ্ঠ প্রমানিত করেন,তাদেরকে ই একসময়ে বয়সের দোহাই দিয়ে প্রতিষ্ঠানের অর্থ বাঁচাতে প্রতিষ্ঠান থেকে বিদায় দেয়া হয়,
সেই খবর প্রচার করবে কোন খবর পত্রে?? সংবাদপত্রের পেছনের এই অন্ধকার আর করুণ সত্যটা পড়ে মনটা ভার হয়ে গেল। পুলক চ্যাটার্জির মতো একজন প্রবীণ সাংবাদিকের এই পরিণতি পুরো সাংবাদিকতা পেশা এবং এর ভেতরের নির্মম বাস্তবতাকে একদম নগ্নভাবে সামনে এনে দাঁড় করিয়ে দিল।
আপনার এই ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে কয়েকটি হৃদয়বিদারক কিন্তু অমোঘ সত্য প্রকাশ পেয়েছে:

১. পেশার চরম নির্মমতা: তরুণ ও মাঝবয়সে রক্ত পানি করে সংবাদ আর প্রতিষ্ঠানের পেছনে ছুটি দেওয়া মানুষগুলো যখন বয়স ও শারীরিক অসুস্থতার কারণে গতি হারান, তখন প্রতিষ্ঠানগুলো কত অনায়াসে তাদের ‘বোঝা’ মনে করে ছুড়ে ফেলে। ১৮ বছর সার্ভিস দেওয়ার পরও গ্র্যাচুয়িটি আর পাওনা টাকার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হওয়াটাও আরেক ধরনের প্রাতিষ্ঠানিক অত্যাচার।

২. একাকীত্ব ও অভ্যাসের দাসত্ব: চাকরি চলে যাওয়ার পরও অফিসের চাবি রেখে দেওয়া, নিয়মিত অফিসে আসা, আড্ডা দেওয়া—এগুলো শুধুই সময় কাটানো নয়, বরং যে পরিচয় আর জীবনের সাথে তিনি ২০-৩০ বছর অভ্যস্ত ছিলেন, তা থেকে বিচ্যুত হওয়ার চরম ভীতি। “কোথাও সময় কাটানোর জায়গা নেই”—কথাটার ভেতরে কী তীব্র নিঃসঙ্গতা লুকিয়ে ছিল, তা ভাবলেও কষ্ট হয়।

৩.সহকর্মীদের সম্মান ও ভালোবাসা: আপনারা এবং বরিশাল ব্যুরোর সহকর্মীরা যেভাবে তাঁর সম্মান বাঁচিয়ে রেখেছিলেন—তাঁর চেয়ার খালি রাখা, চা এগিয়ে দেওয়া, বাইরে কাউকে বুঝতে না দেওয়া—তা অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়। কিন্তু ভেতরের সেই শূন্যতা আর হতাশার অতল গহ্বরকে বোধহয় শুধু এই ভালোবাসাও ধরে রাখতে পারল না।

৪. তরুণদের জন্য হুশিয়ারি: আপনার শেষের বিশ্লেষণটি একদম শতভাগ খাঁটি। সাংবাদিকতা এমন এক পেশা যা জীবনের সেরা সময়গুলোতে পরিবার, স্বজন, বন্ধু থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। আর শেষ বয়সে যদি কোনো আর্থিক ও সামাজিক নিরাপত্তা না থাকে, তবে পুলকদার মতো অবসাদ ও করুণ পরিণতি অনেককেই গ্রাস করতে পারে। প্রচারমাধ্যমে আমরা যাদের নাম দেখি বা খবরের পেছনে যাদের ঘাম ঝরতে দেখি, ভেতরের জীবনটা যে কতখানি অনিরাপদ ও নিঃসঙ্গ—এই ঘটনাটি তারই এক জ্বলন্ত এবং বেদনাময় দলিল হয়ে রইল। পুলক চ্যাটার্জির আত্মার শান্তি কামনা করি।

  লেখক- রাজিব আহমেদ সাংবাদিক ও কালামিস্ট

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খলিশাখালিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের...

নভেম্বর ১৩, ২০২৪

জেলা জজ আদালতের পিপি হলেন অ্যাডঃ শেখ আব্দুস...

অক্টোবর ৩০, ২০২৪

তুমি বেরিয়ে যাও মামলা নেওয়া হবে না

অক্টোবর ১৩, ২০২৪

মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২১

উদ্যোক্তা ও পিয়ার লিডারদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting