দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০০
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পাকিস্তানীদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে: শাজাহান খান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২১
মার্চ ২৫, ২০২১ ০ কমেন্ট 352 ভিউস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, একাত্তরের ২৫ শে মার্চ এক রাতেই এক লাখের বেশি মানুষকে হত্যা করে পাকিস্তানীরা। ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হলেও এখনো পাকিস্তানীদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়নি। সরকার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। বাংলাদেশে কর্মরত ভারতের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২৫ মার্চ দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পাকিস্তানের গণহত্যা এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইমক্যাব। ইমক্যাব সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইমক্যাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল হাসান খোকন। আলোচনায় অংশ নেন ইমক্যাবের নির্বাহী কমিটির সদস্য রাজিব খান, আমিনুল হক ভুইয়া, সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র ও মানিক লাল ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, রাস্তায় না নামলে দাবি আদায় হবে না। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে পাকিস্তানীদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রাস্তায় নামতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতার উদাহরন তুলে ধরে তিনি বলেন, সচিবরা যদি মুক্তিযুদ্ধের চেনা ধারণ না করেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন জটিল হবে। বিএনপির জাতীয় ঐক্যের আহবানের সমালোচনা করে তিনি বলেন, তারা রাজাকাদের নিয়ে জাতীয় ঐক্য করতে চায়। কিন্তু তা হবে না। জাতীয় ঐক্য হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনারও দাবি জানান শাজাহান খান। আলোচনা সভা থেকে সিমলা চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার ও পাকিস্তানের কাছে পাওনা ৩৫ হাজার কোটি টাকা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিবপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
পরবর্তী পোস্ট
চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রস্তাবিত দশ দফার বাস্তবায়ন চাই- মো. কামাল উদ্দিন

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting