দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৩
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

পাউবো’র প্রকৌশলী পরিদর্শন করলেন দেবহাটা ও আশাশুনির সাঁপমারা খাল

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২০, ২০১৯
অক্টোবর ২০, ২০১৯ ০ কমেন্ট 411 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা ও আশাশুনী উপজেলা দিয়ে প্রবাহমান সাঁপমারা খালটির ১৯ কিলোমিটার এলাকা জুড়ে চলমান খনন কাজ বাধাগ্রস্থকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ- বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান। পাশাপাশি চলমান খনন কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন ও খনন কাজের জন্য ক্ষতিগ্রস্থ খালটির দু’পাড়ের অসহায় পরিবার গুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। রবিবার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সাঁপমারা খালের খনন কাজ চলমান এলাকা সমুহ পরিদর্শন এবং দু’পাড়ের ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মতবিনিময়কালে তিনি সকলকে আশ্বস্ত করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সাঁপমারা খালটি খননের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়িত সহ জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জনসাধারনের প্রত্যাশা পুরন হবে। যদিও খনন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে একটি স্বার্থন্বেসী কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে সরকারী নির্দেশনা উপেক্ষা করে সুষ্ঠভাবে সাঁপমারা খালটির খনন কাজ শেষ করা হবে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে পুনর্বাসনের বিষয়ে তালিকা প্রনয়নের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। জোয়ার গুচ্ছগ্রাম সহ আশপাশের এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও সরকারী যেসব পতিত খাস জমি রয়েছে সেখানে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্রমান্বয়ে পুনর্বাসন করা হবে। এদিকে সাঁপমারা খাল খনন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে এবং খালপাড়ের সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা রক্ষার জন্য গুটি কয়েক প্রভাবশালী ধর্নাঢ্য ব্যাক্তির থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চক্র। অর্থের বিনিময়ে তারা পারুলিয়া বাজার ব্রীজের পাশ্ববর্তী সাঁপমারা খালের সরকারী খাস জমিকে ওই সব প্রভাবশালী ব্যাক্তির রেকর্ডীয় সম্পত্তি বলে চালিয়ে দিতে খালের ভিতরে কংক্রিটের পিলার স্থাপন ও লাল ফ্লাগ ঝুলিয়ে দিয়ে খাল খনন কার্যক্রমকে বাঁধাগ্রস্থের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান সাংবাদিকদের বলেন, চক্রটি সম্পুর্ন বেআইনীভাবে খালের ভিতরে কংক্রিটের পিলার স্থাপন ও লাল ফ্লাগ ঝুলিয়ে খনন কার্যক্রমকে বাঁধাগ্রস্থের অপচেষ্টা চালিয়েছে। তারা নিজেদের অবৈধ স্থাপনা রক্ষার মাধ্যমে স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে। চক্রটি অবৈধ স্থাপনা গুলো বাঁচানোর জন্য খালটির বর্তমান প্রবাহিতের স্থান থেকে ভিন্ন দিকে সরিয়ে খনন করাতে উঠে পড়ে লেগেছে। তবে তারা কোন অপচেষ্টা বা ষড়যন্ত্র করে সফল হবেনা। খালটি বর্তমানে যে স্থান দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক তার মধ্যভাগ থেকে দুপাশে সমান জায়গা নিয়ে খালটি খনন করা হবে। ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের ম্যাপ অনুযায়ী খালের জমি মাপজরিপের জন্য দায়িত্বরত এসওকে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে চলমান খনন কাজকে বাঁধাগ্রস্থ করতে যে যতো বেশী ষড়যন্ত্রে লিপ্ত হবে, সে ততো বেশি ক্ষতিগ্রস্থ হবে। প্রয়োজনে প্রশাসনের উপস্থিতিতে খাল খনন করা হবে বলেও জানান উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পাউবো’র এসও সাইদুর রহমান, ইউপি সদস্য শেখ মকরম হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর নির্মানের অভিযোগ
পরবর্তী পোস্ট
ফিংড়ীতে পিএসসির মডেল টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সহকারি শিক্ষা কর্মকর্তা

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting