দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পশ্চিমাদের ভয় দেখাল রাশিয়া, বেলারুশে পারমাণবিক অস্ত্র

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 367 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতেই। অস্ত্র মোতায়েন জোরদারে মস্কোর এ ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন ইউক্রেন ও পশ্চিমাদেশগুলো। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে কিয়েভকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করা পশ্চিমাজোটকে সতর্ক করল ক্রেমলিন।

৯০ দশকের পর প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে আনুষ্ঠানিকভাবে অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। চলমান যুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ সমর্থন দেয়া বেলারুশে শনিবার (২৫ মার্চ) কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেন পুতিন। কিন্তু কেনো মিত্র দেশে অস্ত্র মোতায়েন করবে রাশিয়া? এর নিয়ন্ত্রণই বা কার কাছে থাকবে এ প্রশ্ন উঠেছে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে, আগামী জুলাইয়ে বেলারুশে একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র নির্মাণ করার কথা জানিয়েছে মস্কো। সেখানে অস্ত্র মোতায়েনের পর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতেই।

যুক্তরাষ্ট্র ইউরোপে মিত্র দেশগুলোর ভূখণ্ডে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে দাবি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ারও এক্ষেত্রে কোনো বাধা নেই। বিশ্লেষকরা বলছেন, যেসব এলাকায় ইউক্রেনের ভেতরে প্রবেশ করে হামলা সম্ভব নয় কিন্তু বেলারুশ সীমান্তের কাছে হওয়ায় সেখান থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এমন সিদ্ধান্ত মস্কোর। এমনকি যুদ্ধে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করা পশ্চিমাজোটকে সতর্ক করা হলো বলেও মনে করেন তারা।

মূলত বিশ্বে মিত্রদেশগুলোর মধ্যে রাশিয়া ও বেলারুশকে ভাই ভাই বলেও অভিহিত করা হয়। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ৯০’র দশক থেকেই রাজনৈতিক ও জাতিগত দিক থেকে দু’দেশকে এক করে দেখেন বিশ্লেষকরা। বিভিন্ন সময় নানা বিষয়ে একে অপরকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের মধ্য দিয়ে দুদেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়।

এদিকে, গেল ২৮ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর গত ২০২০’র নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ উঠলেও তাতে সমর্থন দেয় পুতিন সরকার। সে সময় বেলারুশের রাজনৈতিক হালচাল পুতিন নিয়ন্ত্রণ করেন বলে দাবি ওঠে।

সবশেষ ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই মাসব্যাপী বেলারুশের সঙ্গে ব্যাপক আকারে যৌথ সামরিক মহড়া চালিয়ে যুদ্ধের বার্তা পাঠায় রাশিয়া। যুদ্ধে রুশ সেনারা বেলারুশ দিয়েই ইউক্রেনে প্রবেশ করে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পরবর্তীতে সামরিক অভিযানের গতি বাড়াতে ঘাঁটি হিসেবে রাশিয়াকে নিজ দেশের ভূখন্ড ব্যবহার করতে দেয়ারও ঘোষণা দেন বেলারুশের প্রেসিডেন্ট। রাশিয়া-বেলারুশ সীমান্তে কিয়েভ যদি হামলার সিদ্ধান্ত নিলে বেলারুশ সেনারা যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি চিকিৎসকদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
গহীন পাহাড়ে অপহৃত ৩ যুবক উদ্ধার

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting