দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গহীন পাহাড়ে অপহৃত ৩ যুবক উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 361 ভিউস

জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের বৈদ্যঘোনা গহীন পাহাড় থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রে জড়িত দুই ভাইকে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান স্বাক্ষরিত এক বার্তায় এমন তথ্য জানানো হয়। তবে এর আগে রোববার সন্ধ্যায় অপহৃতদের উদ্ধার করা হয়। ওই সময় অপহরকারীর আস্তানা থেকে দুটি রাম দা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়া ও তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

উদ্ধার তিনজন হলেন- টেকনাফের হোয়াইক্যং এলাকার ঠান্ডা মিয়ার ছেলে আমান উল্লাহ (১৯), তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ও উখিয়ার কুতুপালং এলাকার আবু তাহের (২৭)।

আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- টেকনাফের মাঠপাড়া এলাকার নজির আহমেদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন কাবিলা (২২)।

এক বার্তায় র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পে ঠান্ডা মিয়া একটি অভিযোগ দায়ের করেন। যেখানে বলা হয় গত ২৫ মার্চ ভোরে তার ছেলে আমান উল্লাহ ও তার ছেলের বন্ধু সিরাজুল মোবিন ফজরের নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তারা দুজন হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তার মাথায় পৌঁছালে কতিপয় ব্যক্তি তাদের কাছে সিএনজি মেরামতে জন্য একটি গ্যারেজের সন্ধান চান। গ্যারেজের সন্ধান দেখানোর উদ্দেশে দুজন গাড়িতে উঠলে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণকারী দুজনকে জোরপূর্বকভাবে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যান। এরপর ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাজারের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারীর চক্রের সদস্য নবী হোসেন ও জাহিদ হোসেন কাবিলাকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে, র‌্যাব সন্ধ্যায় টেকনাফের নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা গভীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ২ জনসহ তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে অপর অপহৃত আবু তাহেরকে কুতুপালং এলাকা থেকে ২৫ মার্চ অপহরণ করা হয়েছে বলে তথ্য রয়েছে। এ ব্যাপারে ঠান্ডা মিয়া বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

এ নিয়ে গত ৬ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পশ্চিমাদের ভয় দেখাল রাশিয়া, বেলারুশে পারমাণবিক অস্ত্র
পরবর্তী পোস্ট
নোয়াখালীতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting