দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৮
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...
সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিলিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২১, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬ ০ কমেন্ট 12 ভিউস

ডেস্ক রিপোর্টঃ ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ও তার প্রথম মাকছুদা বেগমকে থানায় নেওয়া হয়েছে।এমপি নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দরজা ভেঙে নামাল পুলিশন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দুপুরে দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান এমপি গাজী নজরুল ইসলাম। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তারা আলাদা কক্ষে যান। বিকেল পাঁচটার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান এমপি। পরে কক্ষের জানালা দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

তরুণী নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছেন, দাবি জামায়াত এমপিরসাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে আসি। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসে দরজা ভেঙে মরদেহ নামায়।’ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এমপি ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামায়াতের মনোগ্রাম
গত জুলাই মাসে ৭৫ বছর বয়সী এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করে।

।। গাজী নজরুলের ভিডিও: এআই দাবি থেকে দ্বিতীয় স্ত্রী, আরও যা জানা।।

দলটির সাতক্ষীরা-২ আসনের এমপি আব্দুল খালেক এক অনুষ্ঠানে জানান, ওই তরুণীর অনড় দাবির মুখে তার পরিবার গাজী নজরুলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তরুণীটি আজীবন তার সেবা করার কথা জানিয়েছিলেন। তবে দায়িত্বশীল পদে থেকে বয়সের এই ব্যবধানে এমন বিয়ে অসামাজিক বিবেচনা করে জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়।সেই আলোচিত বিয়ের রেশ কাটতে না কাটতেই আজ ন্যাম ভবনের ফ্ল্যাটে তার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগনের সেবক হতে চান আমিনুল ইসলাম বাবু

সেপ্টেম্বর ২০, ২০২৬

উচ্চশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় শিরিনা খাতুন

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting