দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ৭, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৫ ০ কমেন্ট 229 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহযোগিতায় এবং সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের কুইজ ও রচনা প্রতিযোগিতা।

আজ ০৭ সেপ্টেম্বর সকালে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের একশত এক নম্বর সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বায়ু দূষণ রোধ এবং নির্মল বাতাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিদ্যালয়ের একশত দুই জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বায়ু দূষণের ভয়াবহতা এবং এর থেকে পরিত্রাণ পেতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিএফ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আশরাফুল আলম, আনন্দ সংস্থার মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান, এবং প্রোগ্রাম অফিসার রহিতেশ কুমার দাস।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোহতারিমা তুবা, নবম শ্রেণির ছাত্রী নওরিন উলফাত অনন্যা এবং সপ্তম শ্রেণির ছাত্রী রামিছা ইসলাম। তারা তাদের বক্তব্যে নির্মল বায়ু নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে।

বক্তারা বক্তব্যে বলেন আজ আমরা এখানে মিলিত হয়েছি ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ উদযাপনে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানটি শুধু একটি কথা নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নির্মল বায়ু প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমাদের ছোট ছোট সচেতনতা, যেমন—গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেওয়া, আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে বায়ুকে দূষণমুক্ত রাখার অঙ্গীকার করি এবং একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ি।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাদিয়া ফয়েজ, দ্বিতীয় স্থান অধিকার করেন রামিছা ইসলাম, এবং তৃতীয় অধিকার করেন আদ্রিজা রায়। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
পরবর্তী পোস্ট
অবহেলিত সাতক্ষীরা জেলার উন্নয়নে সরকারি বিশেষ বরাদ্দের দাবি

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting