দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

নির্বাচন কমিশন সংস্কারে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 434 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

নির্বাচন কমিশনের সংস্কারে সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতে। বিশ্লেষকরা বলছেন, কমিশনার নিয়োগ প্রক্রিয়া শুধু সরকারের হাতে থাকায় ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে উঠেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলীয় প্রধানের সমন্বয়ে এখন সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে। যদিও, সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে আদালতের হস্তক্ষেপ নিয়ে চলছে সমালোচনা। টাইমস অব ইন্ডিয়ার খবর।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল নির্বাচন কমিশনের সংস্কার এবং পুনর্গঠন নিয়ে। বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ফলে সরকারের আজ্ঞাবহ হয়ে উঠেছিল নির্বাচন কমিশন, এমন অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের রায়ে এ ব্যবস্থায় পরিবর্তনের নির্দেশ দেয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, এতে সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে ভারতে।

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কোরাইশি বলেছেন, মানবাধিকার সংস্থা, সিবিসি, সিআইসি এমনকি কৃষি বিভাগের পরিচালক নিয়োগ দেয়ার জন্য আলাদা আলাদা স্বাধীন কমিশন রয়েছে। অথচ নির্বাচন কমিশনে নিয়োগ এবং নিযুক্তির দায়িত্ব শুধুমাত্র ক্ষমতাসীনদের। আদালত তাই বিরোধী দলীয় প্রধানকে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মজবুত করবে।

রায়ে বলা হয়, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলীয় প্রধানের নেতৃত্বে গঠিত হবে কমিটি। তারাই নিযুক্ত করবেন নির্বাচন কমিশনারদের। বিরোধী দলগুলো একে স্বাগত জানালেও বিজেপিসহ ক্ষমতাসীন জোট বলছে, নির্বাচন কমিশন গঠনে হস্তক্ষেপ আদালতের কাজ নয়। এটি নির্বাহী বিভাগেরই দায়িত্ব।

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, আমরা প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং স্বচ্ছতা চাই। কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্বতা থাকা উচিত যেখানে আদালতের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও আমরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই; অথচ এ ইস্যু নিয়েও নোংরা রাজনীতি করতে চাইছে কংগ্রেস, যা দু:খজনক।

অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝা বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় গণতন্ত্র রক্ষা পেলো। কারণ, বর্তমান সরকার হলো কর্তৃত্বপরায়ণ এবং স্বেচ্ছাচারি। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে দুর্নীতি এবং দলীয়করণের নজির স্থাপন করে রেখেছে বিজেপি। তারা প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ক্ষমতায় টিকে থাকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ভারতে ৬ বছর মেয়াদি নির্বাচন কমিশন গঠনে মূলত বেছে নেয়া হয় সাবেক আমলা এবং প্রশাসনিক কর্মকর্তাদের। ধারণা করা হচ্ছে, আদালতের রায়ের পর পরিবর্তন আসবে এই ধারাতেও।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তিনশো আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি: জিএম কাদের
পরবর্তী পোস্ট
সরবরাহ ভালো হলেও উচ্চমূল্যে স্থির চালের মোকাম; ভোগান্তিতে সীমিত আয়ের ক্রেতারা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting