দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তুফানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২১
সেপ্টেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 462 ভিউস

তরিকুল ইসলাম লাভলু: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকার নারী ভোটারদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার কালিগঞ্জের ৬নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নলতাস্থ নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্যে বলেন, ” আমি প্রার্থী হিসেবে সমাজসেবা এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সরকারি বরাদ্দ ছাড়াই জনসাধারণের কষ্ট দূর করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিয়েছি। করোনা আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট লাঘবে বিনামূল্যে মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছি। অসহায় দরিদ্র করোনা আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের জন্য বিনামূল্যে ঔষধ সরাবরাহ করেছি। করোনা সংকটে লকডাউনে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। হাট, বাজার, চায়ের দোকান সহ গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বহু কর্মসূচি পালন করেছি। নলতা ইউনিয়নের ৫৬ টি মসজিদের সম্মানিত মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পৌঁছে দিয়েছি। কমিউনিটি ক্লিনিক এবং হেলথ সাবসেণ্টারের সকল স্বাস্থ্য কর্মীদের মাস্ক, হ্যাÐ স্যানিটাইজার, পালস অক্সিমিটার, ফেস শিল্ড, হ্যাÐ গেøাবস সরাবরাহ করেছি। ইউনিয়ন আওয়ামীলীগ এবং ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মানিত সভাপতি/সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে ইউনিয়নবাসীর মাঝে বিতরণের জন্য মাস্ক সরাবরাহ করেছি। নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ব্যাপক জনসমাগম ঘটিয়ে দলীয় সকল কর্মসূচি পালন করে যাচ্ছি। আমার কার্যক্রম বিবেচনা করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার রাজনৈতিক অভিভাবক অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত নেতৃবৃন্দ আমাকে ৬ নং নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রদান করবেন বলে আমি শতভাগ আশাবাদী। ভবিষ্যতে আমি যেন আরও বড় পরিসরে এমন সমাজসেবামূলক কাজ করে  আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সভায় মহিলা নেত্রী আকলিমা আক্তার রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাহিদ হাসান সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র সভা পরিচালনা করেন নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে মৎস্য প্রকল্পের গেট ভাংচুরসহ লুটপাটের অভিযোগ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting