দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০২
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

ধোঁকাবাজ জামায়াতের খপ্পরে না পড়ে ধানের শীষে ভোট দিন: কাজী আলাউদ্দীন

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৭, ২০২৫
ডিসেম্বর ৭, ২০২৫ ০ কমেন্ট 183 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জামায়াত ধোঁকাবাজ, তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। এই ধোঁকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চৌমুহনী হাইস্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠাকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই এমপির করা বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছি, স্বাধীনতার ৫৪ বছর পরে কেউ তত উন্নয়ন করতে পারেনি। কালিগঞ্জ উপজেলার প্রতিটি অলিগলি আমি কার্পেটিং রাস্তা করে দিয়েছি। কালীগঞ্জে কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কাকশিয়ালি ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা ভেবে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি, বিদ্যুতায়ন করেছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সর্বোপরি দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কালিগঞ্জ উপজেলা করেছিলাম। আমি দুর্নীতিমুক্ত, সৎ, ন্যায়পরায়ণ ছিলাম বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি উপজেলার মতো পশ্চাৎ উপজেলা ও কালিগঞ্জ উপজেলার উন্নয়ন করার সুযোগ দিন।

অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এসময় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা- ৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার রিহাম ফারহান আপনের প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় পাঁচ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting