দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ধর্ান্তরিত হয়ে বিয়ে করায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২৩
জুন ২৩, ২০২৩ ০ কমেন্ট 591 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবন্ধ হওয়ায় ক্ষিপ্ত হয়ে পিতাসহ অন্য স্বজন কর্তৃক স্বামী এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটার কেশা গ্রামের রকি সরদারের স্ত্রী মোছা: ঐশী। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি নবমুসলিম। আমার পিতার নাম উত্তম কুমার ঘোষ, সাং- মির্জাপুর। ছোট থেকেই আমার ইসলাম ধর্মের প্রতি আকর্ষন ছিলো।

এরই মধ্যে পাশ^বর্তী গ্রামের মুসলিম হারেজ সরদারের পুত্র রকি সরদারের সাথে আমার পরিচয় ঘটে। দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। আমার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় গত ১১/৫/২০২৩ তারিখে খুলনা নোটারী পাবলিক ও হলফকারী কর্তৃপক্ষের কার্যালয় থেকে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং নিজের নিরাপত্তার জন্য একই তারিখে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী রকি সরদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এতে আমার পিতা মাতা এবং অন্যান্য আতœীয় স্বজনরা ক্ষিপ্ত হয়।

এর জের ধরে আমার পিতা উত্তম কুমার ঘোষ কৌশলে আমার স্বামীকে আটক করিয়ে কারাগারে পাঠায় এবং আমাকে বাড়ি নিয়ে যায়। এরপর শুরু হয় আমার উপর নির্মম অত্যাচার। বিশেষ করে দেবহাটা উপজেলার গাজীর হাট এলাকায় বাসিন্দা আমার মামা প্রণব ঘোষ এর বাড়িতে নিয়ে রাখে। সেখানে রেখে আমাকে দফায় দফায় মারপিট করে এবং চাপপ্রয়োগ করে ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে।

এদিকে আমার স্বামীকে মিথ্যা অপহরণ মামলায় কারাগারে অন্তরীন থাকার একমাস পর জামিনে মুক্তি লাভ করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ১১ জুন ভোরে কৌশলে মামার বাড়ি থেকে পালিয়ে শ^শুর বাড়িতে চলে আসি। স্বামীর বাড়িতেই সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী কাকা অনুপ মাস্টার, মেশো অলক ও দাদা অমল ঘোষের ইন্ধনে আমার পিতা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের আবারো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, ভাড়াটিয়া বাহিনী পাঠিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকিসহ নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলে নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আমি এখন বাংলাদেশের নাগরিক এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার উপযুক্ত হয়েছি। নিজের সুখের ঠিকানা নিজেই পছন্দ করে নিয়েছি। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে মহান আল্লাহর ইবাদত করে এবং স্বামীর সেবা করে জীবন কাটাতে চাই। কিন্তু উল্লেখিত প্রতিবেশী কাকা অনুপ মাস্টার, মেশো অলক ও দাদা অমল ঘোষের ইন্ধনে আমার পিতাসহ অন্যারা আমাদের দিশেহারা করে তুলেছে। আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই না। কারন তারা হিন্দু আর আমি মুসলিম। আমি বাঁচতে চাই। এইভাবে যদি হইরানী করতে থাকে তা হলে আমি আত্মহত্যা করবো যার জন্য দায়ী থাকবে তারা। ষড়যন্ত্রের হাত থেকে স্বামীসহ স্বামীর পরিবারের সদস্যদের নিরাপত্তা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহসংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় ওয়ালটন প্লাজার নিজস্ব শো’রুম উদ্বোধন
পরবর্তী পোস্ট
তালায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting