দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় সাপমারা খাল খনন নিয়ে গণশুনানীতে রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩০, ২০১৯
ডিসেম্বর ৩০, ২০১৯ ০ কমেন্ট 400 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: দেবহাটার সাপমারা খাল খনন কার্যক্রমে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ও গৃহহীন খালটির দুপাশে বসবাসরত পরিবার গুলোকে পুনর্বাসনে সকল পদক্ষেপ গ্রহন করা হবে বলে আশ্বস্থ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। সোমবার বিকাল ৩ টায় দেবহাটার জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খালখনন কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, খাল খননের মাধ্যমে যেমন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, ঠিক তেমনি খনন কাজের জন্য যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে তাদেরকে পাশ^বর্তী নোড়ারচকের সরকারী খাস জমিতে কিংবা অন্যত্র আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে মাল্টিষ্টোরেড ভবন নির্মানের মাধ্যমে পুনর্বাসন করতে সকল প্রক্রিয়া অব্যহত রয়েছে। সরকার জনগনের কল্যানের জন্যই খালটি খননের উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উন্নয়নের জন্য জনসাধারনকে গৃহহীন করা হবেনা। তাছাড়া খাল খননে কোন প্রকার দুর্নীতি-অনিয়ম সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। চলমান সাপমারা খালের এ খনন কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ^স্থ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে বিনা খরচে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। কেউ ঘর পাওয়ার জন্য দালালদের খপ্পরে পড়ে অবৈধ আর্থিক লেনদেন করবেন না। গণশুনানীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, দেবহাটা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড- ১ (পাউবো)’র উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদুর রহমান, সার্ভেয়ার মো. নুরুল্লাহ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেখ মোকারম হোসেন, গাজী শহীদুল্যাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্ত বহু পরিবার খাল খননে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, সাধারন মানুষদের সাথে দুব্যবহার এবং উচ্ছেদ অভিযানের নামে কারো ঘর স্ব-অবস্থানে রেখে দিয়ে আবার কারো কারো ঘর জোরপুর্বক ভেঙে দিচ্ছে বলেও অভিযোগ করেন। পরে নেতৃবৃন্দরা সেসকল এলাকা পরিদর্শন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের সাব রেজিস্ট্রার পার্থ দুদকের জালে এক লক্ষ টাকাসহ গ্রেফতার
পরবর্তী পোস্ট
আশাশুনির চাপড়া হাইস্কুল ও বুধহাটা বালিকা’র বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting