দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪০
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৬, ২০২১
জুন ২৬, ২০২১ ০ কমেন্ট 414 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফারহানা পারভিন মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। দক্ষিন পারুলিয়া পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ফারহানা পারভিন মুক্তি শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোকারম শেখ বিভিন্ন মহিলাদের নিকট থেকে ভাতার কার্ড করে দেয়ার নাম করে দীর্ঘদিন ধরে ৩ হাজার ও ৫ হাজার টাকা অবৈধভাবে গ্রহন করছে। এমনকি তার (ফারহানা) এর শ^াশুড়ি আনোয়ারা বেগমের নিকট থেকে বিধবার ভাতার কার্ড করে দেয়ার নাম করে ৩ হাজার টাকা নেয়। যার সকল প্রমান তার নিকট আছে বলে ফারহানা বলেন। কিন্তু কার্ড করে না দিলে ফারহানা এর প্রতিবাদ করে এবং মোকারমের বিরুদ্ধে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার প্রস্তুতি নিলে মোকারম শেখ বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ মনোরঞ্জন কুমারের মারফতে ফারহানার বাড়িতে বসে রাঙাশিশা গ্রামের মৃত গনেশ বাছাড়ের স্ত্রী সুভাষী বাছাড়ের ৩ হাজার টাকা, কৌখালী গ্রামের দ্রোনো পরামানিকের স্ত্রী মালতি পরামানিকের ৫ হাজার টাকা ও চালতেতলা গ্রামের তাছেন আলীর স্ত্রী জরিনা খাতুনের ৩ হাজার টাকা মোকারম ফেরত দেয়। যার কারনে মোকারম দীর্ঘদিন ধরে ফারহানাকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে মোকারম নাছিমা পারভিন নামে এক মহিলার নিটক থেকে প্রতিবন্ধী ভাতার সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নিজে আত্মসাৎ করলে নাছিমা দেবহাটা থানায় অভিযোগ দেয় এবং এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান উপজেলা সমাজসেবা কর্মকর্তার নির্দেশনায় মোকারম আত্মসাৎকৃত সাড়ে ৭ হাজার টাকা ফেরত দেয়। সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা ২০২০-২১ অর্থবছরে জিটুপি পদ্ধতিতে সকল ভাতাভোগীকে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ভাতা প্রদানের কার্য্যক্রম শুরু হয় এবং মন্ত্রনালয়ের সাথে “নগদ” কোম্পানীর চুক্তি হলে ভাতা আগ্রহীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করে। উক্ত তালিকা অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সুপারিশক্রমে উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের অনুমোদনক্রমে সকল তালিকা নগদ কোম্পানীর কাছে হস্তান্তর করা হয় এবং প্রতিটি ইউনিয়নে মাইকিং করে নগদ কোম্পানী তাদের প্রতিনিধিদের মাধ্যমে ভাতাভোগীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই বাছাই করে চুড়ান্ত করে। পরে নগদ কোম্পানীর কিছু ত্রুটির কারনে কতিপয় মোবাইল নং ভুল হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সকল ইউপি সদস্যদের সমন্বয়ে উপজেলার ১৫টি মাতৃকেন্দ্রের ১৫জন সম্পাদিকাকে মোবাইল নং সংশোধনের কাজে লাগানো হয়। ফারহানা বলেন, তিনি নিজেও একজন সম্পাদিকা হিসেবে সেই কাজে সহযোগীতা করেছেন মাত্র। এখানে কোন ভাতাভোগীকে অন্তভূক্ত বা বাদ দেয়ার ক্ষমতা তাদের ছিলনা। কিন্তু গত ২৩জুন, ২১ ইং তারিখে কয়েকটি পত্রিকায় “দেবহাটায় দেড় হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা উধাও” শিরোনামে সংবাদে যা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এছাড়া সমাজকল্যান মন্ত্রনালয় থেকে ভুল মোবাইল নং এর তালিকা চেয়ে পাঠালে ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে ১০৫জনের তালিকা মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে বলে তিনি জানেন বলে উল্লেখ করেন। তিনি উক্ত মোকারম শেখকে ভূমিদস্যূ ও সাবেক সাতক্ষীরার পুলিশ সুপারকে হত্যা চেষ্টা মামলার আসামী উল্লেখ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উপজেলা প্রশাসনের নিকট বিচার দাবী করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইমরানের নেতৃত্বে এগিয়ে চলেছে জেলা তায়কোয়ানডো দল
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন আহত

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting