দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৫
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ডা. রুহুল হক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৮, ২০২৩
নভেম্বর ২৮, ২০২৩ ০ কমেন্ট 367 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা: সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা ফুলেল শুভেচ্ছা জানান। দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে। পরে পারুলিয়া রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু বকর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে, অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সখিপুর মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অপরদিকে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর নেতৃত্বে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে গাজীরহাটস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতাকর্মীদের আচারণ বিধি মেনে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের কাছ যাওয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন

রিলেটেড পোস্ট

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting