দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৫
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...
ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস...
পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...
লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...
পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার ইটভাটা শ্রমিকের ঢাকায় রহস্যজনক মৃত্যু, আটক-১

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৪, ২০২০
ফেব্রুয়ারি ৪, ২০২০ ০ কমেন্ট 410 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার ফিরোজ ঢালী (২১) নামের এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্য হয়েছে। ফিরোজ ঢালী দেবহাটা উপজেলার জোয়ার (১) গুচ্ছগ্রামের সাইফুল ঢালীর ছেলে। ঢাকা জেলার ধামরাই থানার বাস্তা গ্রামের বাস্তাখোলা রুবেল কোম্পানীর ইটভাটায় কর্মরত ছিলেন তিনি। মৃত শ্রমিক ফিরোজের সহকর্মীরা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে তার স্বজনরা বলছেন, তাকে ঢাকার ইটভাটায় হত্যা করা হয়েছে। সোমবার সকালে দেবহাটা উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রামের বাড়ি থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সদ্ধিগ্ধ হিসেবে ওই ইট ভাটার সর্দার পারুলিয়ার নিশ্চিন্তপুর গ্রামের আনছার গাজীর ছেলে বাবলু গাজী (৪০) কে ৫৪ ধারায় গ্রেপ্তার পরবর্তী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দেবহাটার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের ইটভাটা কাজের জন্য নিয়ে যেতেন সর্দার বাবলু গাজী। ফিরোজ ঢালিসহ বেশ কয়েকজন শ্রমিককে সম্প্রতি চুক্তিভিত্তিক ঢাকার ধামরাই থানার বাস্তাখোলা রুবেল গ্রুপের ইটভাটায় কাজের জন্য নিয়ে যান তিনি। রোববার সর্দার বাবলু গাজী ফিরোজ ঢালিকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাইয়ের পাশ্ববর্তী মানিকগঞ্জের সুটুদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

হাসপাতালে নেয়ার আগেই ফিরোজের মৃত্যু হয়েছে বলে সেখানকার হাসপাতাল ডেথ সাটিফিকেট ইস্যু করেন। সোমবার রাত ১টার দিকে সর্দার বাবলু শ্রমিক ফিরোজের মরদেহ নিয়ে এ্যম্বুলেন্স যোগে দেবহাটায় তার বাড়িতে নিয়ে আসেন। মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে না পেরে ফিরোজের স্বজনরা সর্দার বাবলুকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ।

ঘটনাটি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া অসম্ভব বলেও জানান ওসি। এদিকে আটক শ্রমিক সর্দার বাবলুর স্বজনদের দাবী, ঢাকায় ইটভাটায় কাজে যাওয়ার আগে ও পরে পরিবারিক কলহ সহ নানা বিষয়ে মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন শ্রমিক ফিরোজ ঢালী। একপর্যায়ে সেখানে কীটনাশক পান করেন তিনি। অসুস্থ অবস্থায় সর্দার বাবলু শ্রমিক ফিরোজ ঢালীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে কাঁকড়ার বর্জে জনজীবন অতিষ্ঠ, হুমকির মুখে পরিবেশ
পরবর্তী পোস্ট
ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা বির্নিমাণে স্কুলের শিক্ষকদের মাঝে ঝুড়ি বিতরণ

রিলেটেড পোস্ট

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting