দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৬
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস
পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা
শ্যামনগরে একমাসে ১৯ ডেঙ্গুরোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

কর্তৃক M Helal জুলাই ২৯, ২০২৬
জুলাই ২৯, ২০২৬ ০ কমেন্ট 102 ভিউস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার মিশন’-২০০১ সাল থেকে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের বিভিন্ন শাখা / ইউনিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে গত ২৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম’।

ফেয়ার মিশনের সভাপতি সহকারি অধ্যাপক ইউসুফ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। স্বাগত বক্তব্য দেন ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নম্বর সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,হাবিবুর রহমান মন্টু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফেয়ার মিশনের নলতা শাখার সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ ও ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা ও পরিবচালক মোঃ আব্দুল কাদের মহিউদ্দিন ।
আলোচনা সভা শেষে মোহাম্মদ ফারুক মাহবুবুর রহমানকে সভাপতি এবং আব্দুল কাদের মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ ও মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, কোষাধ্যক্ষ এস. এম. মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সাহিত্য সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ লালটু এবং দপ্তর সম্পাদক হারুন অর-রশিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ বাহাউদ্দীন ও রশীদুল আলম রশীদ।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম দেবহাটার সামগ্রিক উন্নয়ন ও অনিয়ম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা কর্মসূচি
পরবর্তী পোস্ট
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪

রিলেটেড পোস্ট

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...

সেপ্টেম্বর ১, ২০২৬

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...

সেপ্টেম্বর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting