দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১১
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

দূর্নীতিমুক্ত দেশ গড়তে সৎ নেতৃত্ব প্রয়োজন: এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ২৫, ২০২৬
জানুয়ারি ২৫, ২০২৬ ০ কমেন্ট 199 ভিউস

আব্দুর রাজজাক :
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, দেশ স্বাধীনতার ৫৪ বছর পার করলেও এখনো স্বাধীনতার পূর্ণ স্বাদ মানুষ পায়নি। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আর দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করা জরুরি।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ চাইলে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। এজন্য আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোটে সিল মারার আহ্বান জানান তিনি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, যার যার ধর্ম সে পালন করবে—কারো ধর্ম পালনে কোনো হস্তক্ষেপ করা হবে না। আমি জেলা আমির থাকাকালীন ৫ তারিখের পর নেতাকর্মীদের মন্দির পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলাম, যেন কেউ হামলা করতে না পারে। আপনাদের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো।
রবিবার (২৫ জানুয়ারি) আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দিরে যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৩টায় তেঁতুলিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেল ৫টায় বড়দল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বড়দল বাজারে মিছিল ও পথসভায় এবং সন্ধ্যা ৭টায় বুড়িয়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তার সফরসঙ্গী ও বক্তারা ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বিজিবির চেষ্টায় সরস্বতী পূজায় বিশৃঙ্খলার বন্ধ, শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন
পরবর্তী পোস্ট
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

রিলেটেড পোস্ট

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...

জুন ২৯, ২০২৬

শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting