দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৩
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও
শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফললিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

দুই বছর ধরে জন্ম নিবন্ধন সনদ বন্ধ, শ্যামনগর পৌরসভার শতাধিক শিক্ষার্থীদের স্কুলে ভর্তি অনিশ্চিত

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৮, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৪ ০ কমেন্ট 238 ভিউস

এস কে সিরাজ শ্যামনগর থেকে: সাতক্ষীরা শ্যামনগর পৌরসভাতে দুই বছর ধরে জন্ম নিবন্ধন সনদ বন্ধ থাকায় বিপাকে পড়েছে পৌরবাসী। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি নিয়ে তাদের মধ্যে নানান সংশয় দিন কাটাচ্ছে। আগামী ২০২৫ সালের প্রথম বছরেই পৌরসভার শতাধিক শিশুকে ভর্তি করতে চায় অভিভাবকগণ স্কুলে কিন্তু তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জন্ম নিবন্ধন সনদ। শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ারা আজিজুর রহমান আজিবর বলেন, নতুন পৌরসভা ঘোষণার পর থেকেই প্রায় দুই বছরের অধিক সময় ধরে শ্যামনগর সদরে জন্ম নিবন্ধন সনদটি বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ মানুষ ব্যাপক হয়রানির শিকার হচ্ছে। তাদের প্রিয় সন্তানদেরকে স্কুলে ভর্তি সহ টিকা প্রদান ও অন্যান্য কাজে নানান সমস্যায় পড়ছে। পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দেলোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন সনদটি বন্ধ থাকায় পৌরসভার প্রায় শতাধিক শিশুকে নতুন বছরে স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন সনদ ছাড়া স্কুলে ,মাদ্রাসায় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ রয়েছে অভিভাবকদের। পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলম শেখ বলেন, জন্ম নিবন্ধন সনদ না থাকায় আমার শিশু সন্তানটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারেনি দুই বছর ধরে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের প্রিয় সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাংবাদিক এসে কে সিরাজ বলেন, আমার সন্তানের বয়স সাত বছর হলেও এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন ভুক্ত করতে পারিনি। জন্ম নিবন্ধন সনদ নেওয়ার ক্ষেত্রে যে জটিলতা বিরাজ করছে ,এ অবস্থা যদি চলমান থাকে তাহলে শ্যামনগর পৌরসভার শত শত শিশু সন্তানদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। এ বিষয়ে শ্যামনগর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস এর সাথে কথা হলে তিনি বলেন, পৌরসভা গেজেট ভুক্ত হওয়ার পর থেকে জন্ম নিবন্ধন সনদের আইডিটি বন্ধ আছে, প্রশাসকের মাধ্যমে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের চিঠি পাঠানো হয়েছে। তবে এটি দ্রুত চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এদিকে শ্যামনগর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন। তিনি বলেন, বিষয়টি আমি শোনা মাত্রই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি , পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সাথেও কথা বলেছি, শ্যামনগরের মানুষ কোন প্রকার কষ্ট যাতে না পায়, সে বিষয়টি আমার মাথায় থাকবে সর্বক্ষণ। শ্যামনগর কে একটি ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করতে আপনাদের সহযোগিতা চাই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার শ্যামনগরে সনাতন পদ্ধতিকে পেছনে ফেলেঃ আধানিবিড় পদ্ধতিতে চিংড়িচাষ
পরবর্তী পোস্ট
অসুস্থ বিএনপি নেতা রইছ উদ্দিনের এনজিও গ্রাম সম্পন্ন

রিলেটেড পোস্ট

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting