দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪২
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

তুরস্কে কেন ‘গান্ধী’ হিসেবে পরিচিত কেমাল কিলিচদারোগলু?

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 374 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ১৪ মে তুরস্কে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে দেশটির বর্তমান জনপ্রিয় ও দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোগলু, যিনি ‘তুরস্কের গান্ধী’ নামে পরিচিত।

কে এই কেমাল কিলিচদারোগলু?

কেমাল কিলিচদারোগলু ১৯৪৮ সালে পূর্বাঞ্চলের শহর তুনসেলিতে জন্মগ্রহণ করেন। সংখ্যালঘু আলেভি মুসলিম সম্প্রদায়ের পরিবারে তার জন্ম হয়। তার বাবা ডিড অফিসার এবং মা গৃহিণী ছিলেন।

কিলিচদারোগলু আঙ্কারার অর্থনীতি এবং বাণিজ্যিক বিজ্ঞান ইনস্টিটিউট থেকে অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি তুরস্কের সরকারের অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন উচ্চপদস্থ পদে কাজ করেছেন। এছাড়া আঙ্কারার হাকেত্তেপে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক আইএস ব্যাংকের বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেছেন।

কীভাবে রাজনীতিতে কিলিচদারোগলুর উত্থান?

কিলিচদারোগলু ২০০২ সালের সাধারণ নির্বাচনে সিএইচপির টিকেট নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সে বছর প্রথমবারের মতো তুরস্কের ক্ষমতায় আসে এরদোয়ানের একে পার্টি।

কিলিচদারোগলু ২০০৭ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় ডেনিজ বৈকালের নেতৃত্বাধীন সিএইচপির সংসদীয় কমিটির ডেপুটি স্পিকার হন তিনি।

২০১০ সালে ডেনিজ বৈকাল সিএইচপির দলীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কিলিচদারোগলু দলের সম্মেলনে সকলের সম্মতিতে চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর থেকে তার দল সিএইচপি এরদোয়ানের একে পার্টির কাছে সব সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছে।

তবে সিএইচপি এবং তার মিত্রদলগুলো রাজনীতির মাঠে ২০১৯ সালে বড় ধরনের সাফল্য পায়। ওই বছর মেয়র ও স্থানীয় সরকার নির্বাচনে তারা এরদোয়ানের একে পার্টিকে ছয়টি বড় প্রদেশের পাঁচটিতেই হারিয়ে দেয়। যার মধ্যে ছিল তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং বৃহৎ শহর আঙ্কারা ও ইস্তামবুল।

কেন ‘গান্ধী’ হিসেবে পরিচিত কিলিচদারোগলু?

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান একজন ‘ক্যারিশমাটিক’ নেতা হিসেবে পরিচিত। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আগ্রাসী। অন্যদিকে, এরদোয়ানের চেয়ে পুরোপুরি ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ কিলিচদারোগলু। তুরস্কের লোকজন তাকে শান্ত স্বভাবের মানুষ হিসেবেই চেনেন। তাদের ভাষ্য, ভারতীয় স্বাধীনতাসংগ্রামের নেতা, অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর সঙ্গে কিলিচদারোগ্লুর সাদৃশ্য রয়েছে।

৭৪ বছর বয়সী কিলিচদারোগলু তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান। সিএইচপি একটি মধ্য-বামপন্থী দল। এটি তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল।

সিএইচপি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক। এটি তুরস্কের প্রাচীনতম রাজনৈতিক দল। কিন্তু দলটি গত শতকের নব্বইয়ের দশক থেকে কেন্দ্রীয় ক্ষমতার বাইরে রয়েছে।

সিএইচপি-প্রধানের সাবেক ঘনিষ্ঠ সহকর্মী রিজা সেলিককোলের ভাষ্যমতে, কিলিচদারোগলু খুবই পরিশ্রমী, অত্যন্ত নিয়মনিষ্ঠ একজন মানুষ। তার মৃদুভাষী আচরণের জন্য অনেকে তাকে ‘তুরস্কের গান্ধী’ বলে অভিহিত করেন। সূত্র: আল জাজিরা, বিবিসি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার যুক্তরাষ্ট্রের কাছে নিষিদ্ধ ক্ল্যাস্টার বোমা চেয়েছে ইউক্রেন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা গনপুর্ত অফিসের সাবেক সহকারি এস ও মোঃ আবদুল কাদের এর মৃত্যু

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting