দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৮
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার শালতা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ: ৫ গ্রামে জলাবদ্ধতা ও ফসল নষ্ট

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০১৯
সেপ্টেম্বর ৩, ২০১৯ ০ কমেন্ট 381 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শালতা নদীর মধ্যখানে বাঁধ দিয়ে মাছের চাষ করছে একটি মহল। একই সাথে নদীর দুই প্রান্তে চলছে খনন কাজ। কিন্তু সোনামুখী গেট দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। এর ফলে তালার খলিলনগর ইউনিয়নের পাঁচটি গ্রাম জলাবদ্ধতার কবলে পড়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একথা বলেন হাজরাকাটি গ্রামের বাসিন্দা ওয়াদুদ সানা, মোসলেমউদ্দিন শেখ,রবিউল ইসলাম, জিয়াউর রহমান ও রেজাউল শেখ। তারা বলেন আমাদের পাঁচটি গ্রাম হাজরাকাটি,মহান্দি,নুরুল্লাহপুর,বারইহাটি ও নলতা। এসব গ্রামে ছয় হাজার মানুষের বাস। তাদের ফসলী জমি রয়েছে দুই হাজার বিঘারও বেশি। এসব জমির ফসল মার যেতে বসেছে জলাবদ্ধতার কারণে।
সংবাদ সম্মেলনে তারা বলেন সোনামুখী গেট দিয়ে পানি শালতা নদীতে নিষ্কাশিত হয়ে থাকে। কিন্তু এই গেটের মুখ যেমন উঁচু হয়ে গেছে তেমনি নদীর মাঝখানে বাঁধ দিয়ে মাছের চাষ করছে স্থানীয় পরিমল মন্ডল ও বিধান জোয়ার্দার। তারা বাঁধ দিয়ে সোনামুখী গেটটি আরও অকেজো করে ফেলেছে। সাম্প্রতিক বৃষ্টিতে পানি নিষ্কাশিত হতে না পারায় তা আটকে রয়েছে ফসলী মাঠে ঘাটে। এই পানি এখন বাড়ি ঘরে উঠেছে। ফলে তলিয়ে রয়েছে ঘরবাড়ি গাছপালা উঠোন। চারদিকে পানি আটকে থাকায় ডেঙ্গু ও সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন আমরা এই সমস্যা সমাধানে তালা উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছিলাম। তিনি পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় প্রকৌশলী পলাশ আহমেদ বাঁধ কেটে পানি সরানোর ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ^স্থ করলেও এখন পর্যন্ত তা করা হয়নি। তারা বলেন বিলম্ব হওয়ায় আমাদের ফসল বিনষ্ট হচ্ছে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও বাধার মুখে পড়ছে।
সংবাদ সম্মেলনে বলা হয় শালতা নদী খনন করা হলে আমরা জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবো। কিন্তু প্রভাবশালী পরিমল মন্ডল ও বিধান জোয়ার্দার এতে বাধা সৃষ্টির জন্য নদীর মাঝ বরাবর বাঁধ দিয়ে অন্যায়ভাবে মাছ চাষ করছে।
অবিলম্বে এই অবৈধ বাঁধ সরিয়ে দেওয়া হোক। একই সাথে শালতা নদী খননও অব্যাহত থাকুক। আমরা এই দাবি রাখছি প্রশাসনের কাছে। অবিলম্বে এই দাবি না মানা হলে ক্ষতিগ্রস্থ কৃষিজীবীরা বাধ্য হবেন নিজেরাই বাঁধ কেটে দিতে। সেক্ষেত্রে অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সংবাদ সম্মেলনে জরুরি ভিত্তিতে পানি অপসারনের লক্ষ্যে সোনামুখী গেট উন্মুক্ত করার দাবি জানিয়েছেন গ্রামবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রমজাননগর ইউপি’র সাবেক চেয়ারম্যান আকবর আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
তালায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা 

মার্চ ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: সাংবাদিকসহ তিনজনের...

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting