দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:১০
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালার কুমিরায় ভিপি সম্পত্তি নিয়ে তুঘলকিকান্ড, সুষ্ঠ তদন্তের দাবি

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১১, ২০২৫
অক্টোবর ১১, ২০২৫ ০ কমেন্ট 181 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মুকুন্দ কুমার ঘোষ তার পৈত্রিক সম্পত্তিকে ভিপি সম্পত্তি হিসেবে অন্যের নামে ইজারা প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তালা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দিয়েছেন। তিনি এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার দখলে থাকা জমির বৈধতা নিশ্চিত করার দাবি জানান।

শনিবার (১১ ই অক্টোবার) বিকালে তালা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুকুন্দ কুমার ঘোষ জানান, তাদের পৈত্রিক সম্পত্তি সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী তাদের পূর্বপুরুষদের নামে ছিল এবং দীর্ঘ শতাধিক বছর ধরে তারা ওই জমিতে ভোগদখলে রয়েছেন। উক্ত জমি পরবর্তীতে ভিপি তালিকাভুক্ত হলে তিনি ১৯৮৭ সালে ভিপি ইজারা কেস নং ২৩/৮৭ এর মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি), পাটকেলঘাটা অফিস থেকে ৪ একর ৮৮ শতক জমি ইজারা নেন এবং বাংলা ১৪৩১ সন পর্যন্ত নিয়মিত ১ লাখ ৩৭ হাজার ৭৩৯ টাকা ইজারা বাবদ পরিশোধ করেন।কিন্তু অজ্ঞাত কারণে ওই জমি ১৪৩২ সনে অন্য কিছু ব্যক্তির নামে পুনরায় ইজারা প্রদান করা হয়, যা সম্পূর্ণভাবে অবৈধ বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে ভিপি মিস আপীল নং ০৪/২০২৫ দায়ের করেছেন। উক্ত আপীলের আওতায় তালা এসএ খতিয়ান নম্বর ১৫৮৭ ও দাগ নং ১২৭৪-এর আওতায় ৪ একর ২২ শতক বিলান কৃষিজমি বর্তমানে মুকুন্দ কুমার ঘোষ নিজেই চাষাবাদ করছেন এবং সেখানে আমন ধান লাগানো রয়েছে। তবে সংশ্লিষ্ট সার্ভেয়ারের প্রতিবেদনে জমিটি প্রতিপক্ষের দখলে রয়েছে বলে উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, সাতক্ষীরা এসএ শাখার সার্ভেয়ার মোঃ শাকিব আলম কাওসার কর্তৃক প্রণীত ওই প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তার আপত্তির প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মইনুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কার্যক্রম আগামী সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে মুকুন্দ কুমার ঘোষ তার বৈধ দখল নিশ্চিত করে নিজ অনুকূলে ডিসিআর প্রদান এবং অবৈধভাবে অন্যের নামে দেওয়া ডিসিআর বাতিলের দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক
পরবর্তী পোস্ট
কালীগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting