দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৭
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদকে ভূষিত সাতক্ষীরার সাকিব ও মাসুদ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৯, ২০২২
নভেম্বর ১৯, ২০২২ ০ কমেন্ট 3416 ভিউস
সাতনদী ডেস্ক:  স্নাতকে (বিবিএ) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বর্ণপদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. নাজমুছ সাকিব এবং সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের মো. মাসুদ রানা। নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের কর্নেল মালেক স্বর্ণপদক ২০১৮ এবং মাসুদ রানা অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বর্ণপদক ২০১৯ এ ভূষিত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন তারা।
সম্প্রতি নাজমুছ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ শিক্ষকতা করেছেন। অন্যদিকে মাসুদ রানা রাজধানীর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন।

নানান অর্জনে শিক্ষাজীবন বর্ণিল করেছেন সাকিব ও মাসুদ৷ নাজমুছ সাকিব জিপিএ ৫.০০ পেয়ে ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিকের ফলাফলে তিনি সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

অন্যদিকে মাসুদ রানা সকল বিষয়ে জিপিএ ৫.০০ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলাফলে তিনি যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।


নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এর আগে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

মো. মাসুদ রানাও একই বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৩.৯৬ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হন। শিক্ষাজীবনের অসাধারণ কৃতিত্বস্বরুপ অস্ট্রেলিয়া সরকার তাকে ‘অ্যানডিয়াভর লিডারশিপ প্রোগ্রাম অ্যাওয়ার্ড’ প্রদান করেন এবং সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রন জানান।

ছাত্রজীবনে দুজনেই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি উভয়ই ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেদের নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাদের বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নাজমুছ সাকিব তার নিজ ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক সংগঠন ‘মাতৃভূমি শোভনালী’ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক। অন্যদিকে মাসুদ রানা তার নিজ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় কোরাইশী ফুড পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন
পরবর্তী পোস্ট
বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

জুলাই ৪, ২০২৬

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...

জুলাই ৪, ২০২৬

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক

জুলাই ৪, ২০২৬

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting