দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২১
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার

কর্তৃক Satnadee Satkhira জুন ১৮, ২০২৬
জুন ১৮, ২০২৬ ০ কমেন্ট 58 ভিউস

মেহেদী হাসান: ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নেওয়া নদী খনন প্রকল্প যা হওয়ার কথা ছিল মানুষের জন্য স্বস্তির বার্তা, সেটিই এখন খুলনার ডুমুরিয়ার শতাধিক পরিবারের জীবনে নেমে এসেছে এক নির্মম দুর্যোগ হয়ে। বুড়ী ভদ্রা নদীর খননকৃত মাটির চাপে আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা ও বরাতিয়া এলাকার দুটি আশ্রয়ণ প্রকল্পের প্রায় শতাধিক ঘরবাড়ি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

প্রকল্প এলাকা থেকে উত্তোলিত বিপুল পরিমাণ মাটি আশ্রয়ণ প্রকল্পের পাশেই ফেলে রাখায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। মাটির বিশাল স্তূপে ঘিরে গেছে বসতভিটা। কোথাও ঘরের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও টিনের চালা ভেঙে পড়েছে। অনেক পরিবারের একমাত্র সুপেয় পানির উৎস টিউবওয়েল পর্যন্ত চাপা পড়ে গেছে মাটির নিচে। ফলে আশ্রয়, পানি জীবনের মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত হচ্ছেন এসব মানুষ।

ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। শিশুদের কান্না, বৃদ্ধদের অসহায় দৃষ্টি এবং নারীদের নিরাপত্তাহীনতা মিলিয়ে এলাকায় বিরাজ করছে এক হৃদয়বিদারক মানবিক সংকট। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর অবশেষে প্রশাসনের নজরে আসে পরিস্থিতির ভয়াবহতা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজীম আহমেদ। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রেজাউল করীম, ভবদহ এলাকার ছয়টি নদী খনন প্রকল্পে নিয়োজিত সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশীদ, পানি উন্নয়ন বোর্ড খুলনার প্রধান প্রকৌশলী মোঃ আবুল বাশার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন এবং যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বক্তব্য শোনেন এবং সরেজমিনে ক্ষয়ক্ষতির চিত্র প্রত্যক্ষ করেন। তিনি দ্রুত প্রকল্প এলাকা থেকে মাটি অপসারণের নির্দেশ দেন। একইসঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশ্বাস দেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting