দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

জেলেদের অনিশ্চিত সুখ ও দুঃখ, তবুও মুখে হাসি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১১, ২০২৩
নভেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 492 ভিউস

বঙ্গপসাগরের পাশাপাশি মেঘনা নদীতেও ইলিশের অকাল কাটিয়ে সপ্তাহের ব্যবধানে ভোলার মেঘনা পারের মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে রুপালি ইলিশ। ছোট সাইজের ইলিশের তুলনায় বড় মাপের ইলিশ ধরা পড়ায় মুখে হাঁসি ফুটেছে মৎস্যজীবীদের। মাছ ধরাকে কেন্দ্র করে জমে উঠেছে ইলিশের মৎস্যঘাটসহ আড়ৎগুলোও। ভোলার চরফ্যাসনের সাগর উপকূলের স্লুইস ঘাট, সামরাজ, খেজুঁর গাছিয়ার মৎস্য ঘাট ঘুরে দেখা গেছে, ইলিশ কেনাবেচা নিয়ে মৎস্যজীবীদের ব্যস্ততা, কেউ কেউ ঝুড়ি বা ককশিটে ইলিশ সংরক্ষণ করছেন আবার অনেকে রপ্তানির জন্য ট্রাকজাত করণে ব্যস্ত সময় পার করছেন। মেঘনা পারের মৎস্যজীবী আজগর আলী, শফিকুল জোয়ার্দার, আনছার আলী মহাজনসহ একাধীক মৎস্যজীবি জানান, টানা নিষেধাজ্ঞার পর থেকে নদীতে সপ্তাহখানিক ধরে মেঘনা ও সাগর মোহনায় ইলিশ ধরা পড়ছে।
এ অবস্থা থাকলে তাদের বিদ্যমান সংকট দূর হবে অনেকাংশে। অনেকেই এনজিও এবং স্থানীয় মহাজনদের নিকট থেকে ঋণ নিয়েছিলেন। এভাবে মাছ ধরতে পারলে সেই ঋনগুলো মিটিয়ে দিতে পারবেন। বর্তমানে ছোট বড় ও মাঝারী সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে এবং দামও বেশ ভালো থাকায় খুশি মৎস্যজীবীরা। খেজুর গাছিয়ার মৎস্যঘাটের আড়ৎদাররা বলছেন, বিগত কয়েক মাস ইলিশের পরিমান কম থাকলেও গত এক সপ্তাহ থেকে মেঘনা নদীতে ইলিশ পড়তে শুরু করেছে। দেরিতে হলেও মাঝ -মৌসুমে চরফ্যাসনের মেঘনা নদীতে ছোট-বড় সাইজের রুপালি ইলিশ ধরা পড়ায় খুশি এখানকার জেলেরা। বড় সাইজের ইলিশ পাওয়ার বিষয়ে তারা বলছেন, ২২ দিন জটকা অবরোধ মেনে চলায় ইলিশের পরিমান বাড়ার সাথে বড় মাপের ইলিশ ধরা পড়ছে বলে জানান মৎস্য পাইকাররা বলছেন, চরফ্যাসনের মৎস্যঘাট গুলোতে কিছু আগেও ছিলো হাহাকার তবে এখন এখানকার জেলে ও মহাজনদের মুখে হাসি ফুটেছে। কয়েকটি মৎস্য আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে। নদী ও সাগরে ইলিশের এমন প্রাপ্যতা অব্যাহত থাকলে বিগত দিনের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন জেলেরা। উৎপাদন ও সরবরাহ অব্যাহত থাকলে জেলেদের সমস্যা সমাধানের পাশাপাশি বাজারে মাছের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে পরিদর্শনে থাকা সাংবাদিক ইশারাত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন ভোলা জেলার মেঘনার পারে পৃথক পাঁচটি ঘাটে হাজার হাজার মৎস্যজীবি মৎস্য আহরণ শেষে সেটে নিয়ে আসে এবং মহাজনের মাধ্যমে ফড়িয়া কিংবা খুচরা বিক্রয় করে থাকে। দাদন ও এনজিও থেকে ঋন নেওয়ার ফলে চাপে থাকে মৎস্য জীবিরা। মৎস্য আড়ৎ ও সেটে একটি সিন্ডিকেট কাজ করে, যে কারণে ইলিশসহ অন্যান্য মাছের দাম বেশি। তবে মৎস্যজীবিদের সরকারী ভাবে প্রণাদনা দিলে তারা লাভবান হতো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আগামী ১৩ নভেম্বর খুলনায় নেতাকর্মীর ঢল নামবে
পরবর্তী পোস্ট
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাঁচটি বার্তা দিল ভারত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting