দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০০
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা সদর

জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৫, ২০২৪
অক্টোবর ২৫, ২০২৪ ০ কমেন্ট 286 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাংগঠনিক সফরে কেন্দ্রী য় নেত্রীবৃন্দের আগমন উপলক্ষে ২৫ অক্টোবর, শুক্রবার সকাল ১০টায় শহরের ইটাগাছায় তিতুমীর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিকদলের উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শ্রমিকদলের উদ্ধতন সহ সভাপতি আফরোজার রহমান খান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ও পৌর শ্রমিকদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা’র যৌথ সঞ্চালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক স ম জালাল উদ্দীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী। এছাড়া বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক শোকর আলী, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ কুমার সরকার, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইটাগাছা ভিআইপি শ্রমিকদলের সভাপতি আলতাফ হোসেন, ফার্নিচার শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন প্রমুখ। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহ সভাপতি মিলন রহমান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব ইব্রাহিম গাজী, সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ জেলার সাতটি উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, দীর্ঘ ১৫টি বছর সারা দেশে আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন, নিপিড়ন, হামলা, মামলা, জেল-জুলুম, অত্যাচার চালিয়েছে ফ্যাসিস আওয়ামী সরকার। গত ৫ আগস্ট গণঅভ্যুর্থানের মধ্যদিয়ে ফ্যাসিস হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিদেশে বসেও দেশের বিরুদ্ধে সড়যন্ত্র চালাচ্ছে সৈরাচার শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বর্তমান অন্তবতীসরকারের প্রতি আমাদের দাবী ফ্যাসিস সরকারের দ্বারা যে সমস্ত হয়রানিমূলক মামলা আমাদের নামে হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। প্রধান অতিথি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয় শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসেই বিদায়: ভিপি নুর
পরবর্তী পোস্ট
সাংবাদিক টুটুলের দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ

আগস্ট ৩০, ২০২৬

জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় হোটেল রয়েল প্যালেস’র উদ্বোধন

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting