দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৪৮
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রভা, সহযোগিতা চাইলেন ইউএনও

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৯, ২০১৯
নভেম্বর ২৯, ২০১৯ ০ কমেন্ট 407 ভিউস

প্রধান প্রতিবেদক: যখন খেলাধূলা করে আনন্দঘন সময় পার করার কথা তখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছে সেজুতি দাস প্রভা। ক্যান্সার ধরা পড়েছে প্রভার। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভারতের ভেলোরে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন প্রভা।
পাঁচ বছর বয়সী প্রভা সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের সদয় দাসের মেয়ে। বাবা একটি বেসরকারি এনজিও চাকুরি করলেও মেয়ের চিকিৎসা করাতে গিয়ে চাকুরিটাও চলে গেছে। এদিকে, ভারতে টাকার অভাবে মেয়ের কেমো থেরাপী দিতে পারছে না প্রভার পরিবার।
নিজের স্বামীর অসহায়ত্ব ও মেয়ের চিকিৎসা না করাতে পেরে প্রভার মা জোসনা রানী দাস সহযোগিতার জন্য বৃহস্পতিবার দুপুরে হাজির হন তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
প্রভার মা জোসনা রানী দাস জানান, স্বামী একটি এনজিওতে চাকুরি করতো বর্তমানে কৃষিকাজ করে। গত সেপ্টেম্বর মাসে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় বিভিন্ন চিকিৎসককে দেখানোর পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেন, বাচ্ছার ক্যান্সার হয়েছে। এরপর দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন। ঢাকাতে নিয়ে গেলে সেখান থেকেও একই পরামর্শ দেন।
তিনি আরও বলেন, গত ১৭ নভেম্বর (রোববার) প্রভাকে নিয়ে ভারতের ভেলোরে যায় স্বামী সদয় দাস। এরই মধ্যে গচ্ছিত সব টাকা শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছেন, প্রভা সুস্থ হয়ে যাবে কেমো পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা করাতে হবে। সব মিলিয়ে ৭-৮ লাখ টাকা মত খরচ হবে। আমাদের এত টাকা নেই। ভিটে বাড়ি বিক্রি করার চেষ্টা করছি তবে বিক্রি করেও দেড় লাখ টাকার বেশী পাওয়া যাবে না। তালা ইউএনও স্যারের কাছে গিয়েছিলাম। স্যার বলেছেন, আমার পক্ষে এতটাকা দেওয়া সম্ভব নয় তবে আমি বিভিন্নভাবে চেষ্টা করে দেখবো। সকলে সহযোগিতা করে আমার মেয়েটাকে আপনারা বাঁচান।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন বলেন, প্রভার বাবা সদয় দাস উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি এনজিও চাকুরি করতো। বর্তমানে সেটিও নেই। পরিবারটি খুব অসহায়। শিশুটির চিকিৎসা করানোর মত আর্থিক সঙ্গতি তাদের নেই। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকেও এতটাকার সহযোগিতা করা সম্ভব নয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, চিকিৎসক বলেছেন মেয়েটিকে সুস্থ করা সম্ভব। অনেক টাকার প্রয়োজন। একার পক্ষে এতটাকা দেওয়া কারো সম্ভব নয়। সুস্থ হবে কিনা জানি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি। সেজন্য প্রভার চিকিৎসার জন্য টাকা উত্তোলনের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, ইতোমধ্যে আমার তত্ত্বাবধায়নে প্রভাকে চিকিৎসা সহযোগিতা করার জন্য একটি ফোন নম্বর দিয়ে সকলকে সহযোগিতার আহব্বানও জানিয়েছি। সকলের সহযোগিতায় সুস্থ হয়ে উঠতে পারে প্রভা। হৃদয়বান মানুষ চাইলে সহযোগিতা করতে পারবেন এই নম্বরে (০১৩০১৮২৯৭৭৭)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উত্তপ্ত পরিস্থিতি শান্ত, কলারোয়ায় আ’লীগের সম্মেলনে কমিটি হচ্ছে সমঝোতোয়
পরবর্তী পোস্ট
দখলমুক্ত করলেন ডিসি, গাছ লাগালেন সিভিল সার্জন

রিলেটেড পোস্ট

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা 

মার্চ ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: সাংবাদিকসহ তিনজনের...

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting