দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৪
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জরায়ু ক্যানসার: নকল ভ্যাকসিন দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা, জানত না কেউ!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 464 ভিউস

জাতীয় ডেস্ক:

হাজার হাজার নারীকে জরায়ু ক্যানসারের নকল ভ্যাকসিন পুশ করা হলো। বিষয়টি একেবারেই জানত না সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য এবং ঔষধ প্রশাসন অধিদফতর। এদিকে নকল ভ্যাকসিন বিক্রি করে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

জরায়ু ক্যানসারের নকল ভ্যাকসিন দেয়া প্রসঙ্গে সম্প্রতি সময় সংবাদকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, দায় এড়ানোর সুযোগ নেই প্রতিষ্ঠানগুলোর।

তিনি বলেন, ‘কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে টিকা পরিচালনার দায়িত্ব কিন্তু সরকার দেয়নি। স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ জেলায় যতটুকু আছে, ঔষধ প্রশাসন অধিদফতরের জনবল বা স্কুল-কলেজের শিক্ষক, সরকারের গোয়েন্দা বিভাগ; শুরুতেই ধরে ফেলা উচিত ছিল চক্রটিকে।’

এদিকে তিন বছর ধরে বাংলাদেশে জরায়ু ক্যানসারের ভ্যাকসিন ‘সেরাভিক্স’ আমদানি বন্ধ রয়েছে। অন্যদিকে ‘জেনে ভেক বি’ এমনিতেই আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি ভ্যাকসিন। অথচ প্রতারক চক্র এই দুটি ভ্যাকসিনই বিক্রি করছে বাজারে। তবে তা আসল নয় নকল।

হেপাটাইটিস বি ভ্যাকসিনের একটি অ্যাম্পুল খুলে ১০টি জরায়ু ক্যানসারের নকল ভ্যাকসিন তৈরি করে বিক্রি করছে অসাধু চক্রটি। ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ছয় হাজার নারীকে এ নকল ভ্যাকসিন এরই মধ্যে প্রয়োগ করেছে চক্রটি। হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার চক্রের পাঁচজন স্বীকার করেছে যে, প্রায় ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন ক্যাম্প করে নকল টিকা দেয়া হয়েছে। অথচ স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর; এমনকি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়টি সম্পর্কে জানতই না।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশিদ সময় সংবাদকে বলেন, এখন পর্যন্ত জরায়ু ক্যানসারের নকল টিকা প্রয়োগকারী তিনটি প্রতিষ্ঠানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে কাজ করছেন গোয়েন্দারা।

তিনি আরও বলেন, যারা মূল কাজটি করেছে তারা হলো: ডা. এআর খান ফাউন্ডেশন দারুস সালাম, আল নূর ফাউন্ডেশন দক্ষিণ খান ও পপুলার ভ্যাকসিন সেন্টার চেরাগআলী। আরও অনেকের নাম পেয়েছি; যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে এটি।

তবে বিষয়টি নজরে আসার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। চিঠিতে বলা হয়েছে, ১৮ মার্চ ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা মিরপুরের এ আর খান ফাউন্ডেশন পরিদর্শনে গিয়ে নকল এ ভ্যাকসিনটির আলামত পেয়েছেন। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিনেশন করতে হলে ঔষধ প্রশাসন বা স্থাস্থ্য অধিদফতরের অনুমোদন থাকতে হবে। এসব নকল ভ্যাকসিন বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে অধিদফতর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোজা রেখেও বিএনপি মিথ্যাচার করে কীভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
পরবর্তী পোস্ট
সরকারি চিকিৎসকদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting