দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:২১
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জননেত্রী শেখ হাসিনার হাতে তৈরী ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রুপ নিতে চলেছে- এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৯, ২০২২
ডিসেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 406 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সদরের ঘোনা ইউনিয়ন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আজকের এই শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এই নতুন প্রজন্ম আগামীতে দেশের হাল ধরবে। শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। তবে বড় শিক্ষক হল পিতা-মাতা। ঘোনা ইউনিয়ন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অনেক সফলতার সুনাম আছে। এই সুনাম ধরে রাখতে হবে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। আমি একটি সুন্দর ও নান্দনিক সাতক্ষীরা তৈরীর স্বপ্ন দেখি। মহান আল্লাহর রহমতে আমার মৃত্যুর আগে উন্নয়নের রোল মডেল সুন্দর সাতক্ষীরা বানাতে চাই। সে লক্ষ্যে জনগণের ভালবাসা নিয়ে আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, জয় বাংলা আমাদের বাঙালীদের চেতনার স্লোগান বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতে তৈরী ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রুপ নিতে চলেছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট, পদ্মাসেতু, কর্ণফূলী টানেলসহ বিভিন্ন বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন তার প্রমাণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা ডা. মুনসুর আহমেদ, প্রধান শিক্ষক মো. হাসানুর রহমান, ডা. তোওফা রহমান, আবদার রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য মো. লুৎফর রহমান, বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ঘোনা ইউনিয়ন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহবুবর রহমান, মো. শওকাত আলী, মো. রুহুল কুদ্দুস, মো. সাজ্জাদ হোসেন, মহিলা অভিভাবক সদস্য চম্পা রানী দত্ত প্রমুখ। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোস্তফা রুহুল কুদ্দুস ও মো. আজগর আলী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটা টু দলুয়া সড়কে জনদূর্ভোগ চরমে
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে গ্রাম পুলিশে নিয়োগ পেলেন ছোট ভাই, চাকরি করেন বড় ভাই

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

মে ১৯, ২০২৬

প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...

মে ১৯, ২০২৬

ভোমরায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী...

মে ১৯, ২০২৬

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও কুপ্রস্তাব...

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মে ১৯, ২০২৬

বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল

মে ১৮, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting