দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৩
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

চড়া দাম পেতে ভোমরা বন্দরেই পেঁয়াজ মজুদ করে রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০১৯
অক্টোবর ১, ২০১৯ ০ কমেন্ট 434 ভিউস

মোমিনুর রহমান,দেবহাটা: সারা দেশে যখন পেঁয়াজের ঝাঁঝে অস্থির ঠিক সেই মুহুর্তে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানীকারকদের নিকট পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকলেও ভারতীয় ব্যবসায়ীদের নিকট অসহায় হয়ে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। পেঁয়াজ আমদানি শুল্কমুক্ত হওয়ায় অসাধুচক্র ভর করে ঝাঁঝ বাড়িয়ে দিচ্ছে পেঁয়াজের। সরেজিমন মঙ্গলবার ভোমরা স্থলবন্দরে অনুসন্ধানে দেখা গেছে, পন্য খালাসের অপেক্ষায় বন্দরের ওয়্যারহাউজের মধ্যে পেঁয়াজ বোঝাই ১৪টি ভারতীয় ট্রাক গত ৮ দিন যাবৎ অবস্থান করলেও আমদানীকারক চালানের কাগজপত্র নিয়ে লাপাত্তা হয়েছে। যার প্রতিটি ট্রাকে সাড়ে ২৫ টন করে পেঁয়াজ রয়েছে বলে জানান ভারতীয় ওই ট্রাক গুলোর চালক সুশান্ত সিং ও ললিন নায়ক সহ অন্যান্যরা। তারা আরো জানিয়েছেন, ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে রাস্তায় ৫ দিন ও বন্দরের ওপারে ঘোজাডাঙ্গায় ৪ দিন এবং ওয়্যারহাউজে ৮ দিন অবস্থান করছেন তারা। এদিকে অনুসন্ধানকালে সরেজমিনে আরো দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ আমদানীকারক বাংলাদেশী ব্যবসায়ীরা সরাসরি এলসি’র মাধ্যমে পেঁয়াজ আমদানী করে আনতে না পারায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে অনেকটাই অসহায় এবং নির্ভরশীল হয়ে পড়েছে। কেননা পেঁয়াজের শুল্কমুক্ত থাকায় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশী ট্রান্সপোর্ট এজেন্সী বাদ দিয়ে নিজেরাই দু’একটি প্রতিনিধি ঠিক করে বন্দরে ঘর নিয়ে কমিশনে ব্যবসা করে। ফলে ভারতীয় ব্যবসায়ীরা যেভাবেই নিয়ন্ত্রণ করছে ঠিক সেই ভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশের পেঁয়াজের বাজার। অনুসন্ধানে দেখা যায় বন্দরের সবচেয়ে বেশি পেঁয়াজের চালান প্রেরণ করে ভারতের ভুট্টো নামের এক ব্যবসায়ী। একই ভাবে পঙ্কজ, খোরশেদ, আজাদ সহ একাধিক ব্যবসায়ী। এসব ব্যবসায়ীরা ভারতে বসেই ইচ্ছেমতো কলকাঠি নেড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে। তাদের ইশারাতেই বন্দরে থাকা তাদের প্রতিনিধিরা পেঁয়াজ মজুদ রেখে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি সহ বাজার অস্থিতিশীল করে তুলেছে। এদিকে এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন, পেঁয়াজ শুল্কমুক্ত পন্য। যে কারণে ভারতীয় ব্যবসায়ীদের সাথে ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টদের কোন সম্পর্ক নেই। তারা নিজেরাই প্রতিনিধি ঠিক করে ইচ্ছা খুশীমতো বাংলাদেশের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করছে। এর হাত থেকে পরিত্রাণের জন্য পেঁয়াজের উপর শুল্ক নির্ধারণ করলে ভারতীয় ব্যবসায়ীরা সিএন্ডএফ এজেন্টসদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া পেঁয়াজের শুল্ক নির্ধারণ করলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে আসার পাশাপাশি দেশীয় পেঁয়াজের চাঁহিদা অনেকাংশে বেড়ে যাবে। ফলে দেশীয় চাষীরা পেঁয়াজ উৎপাদনে অধিক উৎসাহিত হবে। এদিকে ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানিয়েছেন, পেঁয়াজ আমদানীতে লিখিত কোন নিষেধাজ্ঞা তিনি পাননি। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট ভোমরা বন্দরে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকার কথা জানানো হলে তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদেরকে নির্দেশ দেয়া হয়েছে বন্দরে মজুদকৃত পেঁয়াজ বাজারে সরবরাহ করতে। এর ব্যাত্যয় ঘটলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ভাটা ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানবন্ধন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
তালায় শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting