দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ ইউপি সদস্য বাবুর বিরুদ্ধে,থানায় এজাহার দায়ের

কর্তৃক SK Ferdous মে ৮, ২০২৩
মে ৮, ২০২৩ ০ কমেন্ট 742 ভিউস

নিজস্ব প্রতিনিধি :

চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কালিগঞ্জের ১১ নং রতনপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু গাজীসহ কয়েক জনের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত : গফ্ফার গাজীর ছেলে । তাছাড়া অন্যরা হলেন একই গ্রামের মৃত- গফুর সরদারের ছেলে মুনসুর সরদার সহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জন। এই মর্মে গত ০৭-০৫-২০২৩ তারিখ রবিবার একই ইউনিয়নের মহেশকুড় গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে শেখ ফিরোজ আহমেদ কালিগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউপি সদস্য বাবু গাজীর নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা কালীগঞ্জ থানার মহেশকুড় ব্রিজের দক্ষিণ পার্শ্বে প্রবহমান খালে অবৈধ ভেড়ীবাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে এবং উক্ত পানি খালের দুই পাশে অবস্থিত মৎস্য ঘেরে সরবরাহের নিমিত্তে ঘের মালিকদের ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা আদায় করে থাকে ইউপি সদস্য বাবু । মহেশকুড় ব্রিজের দক্ষিণ পার্শ্বে খালে অবস্থিত অবৈধ বেড়িবাঁধের পশ্চিম পাশে এজাহার-কারীর একটি পুকুর আছে।

অভিযুক্তদের অবৈধ ভেড়ি বাঁধের কারণে একপাশে পানির চাপ সৃষ্টি হয়। ফলে এজাহারকারীর পুকুরের পাড় ভেঙ্গে আনুমানিক ১,৫০,০০০ টাকার ক্ষতি হয়। অবৈধ ভেড়িবাঁধ উচ্ছেদের জন্য এজাহারকারি গত ইংরেজি ১১-০৮-২০২২ তারিখে ইউএনও অফিসে একটি অভিযোগ দায়ের করেন, যার রিসিভ নম্বর -১০১৩। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি সরেজমিনে তদন্ত করিয়া ঘটনার সত্যতা পান এবং অবৈধ বাঁধ উচ্ছেদের জন্য স্থানীয় জনগণকে অনুমতি দেন।

ঘটনার দিন সকাল আনুমানিক ১২.০০ ঘটিকার সময় স্থানীয় ৩০/৪০ জন উক্ত খালের অবৈধ ভেড়িবাঁধ উচ্ছেদ করাকালীন সময় উল্লেখিত অভিযুক্তরা এজাহারকারীকে কথা বলার জন্য ডাকে এবং ভুক্তভোগী তাদের কাছে পৌঁছানো মাত্রই অভিযুক্তরা বলেন যে, “আমরা প্রতিবছর এইখান থেকে ঘের মালিকদের নিকট থেকে ৩০০০০০০(ত্রিশ লক্ষ )টাকা চাঁদা আদায় করে থাকি, তুই কেন বাঁধ কাটলি? তুই এখন সমগ্র ঘেরের চাঁদা বাবদ ৩০০০০০০ (ত্রিশ লক্ষ) টাকা আমাদের দিবি।” ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকার করলে, অভিযুক্তরা ভুক্তভোগী ফিরোজ আহমেদকে এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং বাবু গাজী ভুক্তভোগী কে হত্যার উদ্দেশ্যে গলা চেপে হত্যা চেষ্টা করে।

তখন স্থানীয় জনগণ ধাওয়া করলে অভিযুক্ত বাবু গাজীসহ সকল অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা এজাহার কারীকে হত্যা করা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি ও মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি প্রদর্শন করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত ফিরোজ আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় হাজির হয়ে এই এজাহার দায়ের করে।

এ বিষয়ে ভুক্তভোগী ফিরোজ আহমেদ বলেন,”বাবু গাজীর নেতৃত্বে খালে অবৈধ ভেড়িবাঁধ দেয়া হয়,এই বাঁধের কারণে প্রতিবছর শত শত বিঘা জমির ফসল বন্যায় প্লাবিত হয়। অথচ বাবু গাজীসহ তার সঙ্গীরা প্রতিবছর ঘের মালিকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে থাকে। আমার কারণে তাদের এই চাঁদাবাজি বিঘ্নিত হচ্ছে। সেজন্য তারা আমার কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে ও আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আমি বাবু গাজীসহ সকল অভিযুক্তদের দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য বাবু বলেন, আমি কিছুই জানিনা কোথায় কি হয়েছে, আমার বিরুদ্ধে এধরনের অভিযোগ মিথ্যা ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এস,আই আবুল হাসান এই প্রতিবেদককে জানান, খালে বাঁধ দেওয়ার নিয়ম নেই এটার জন্য কিছু মানুষের সমস্যা হচ্ছিলো এবং তদন্তে যতোটা সত্যতা পেয়েছি আমি স্যারকে জানিয়েছি।

এদিকে স্থানীয়রা জানান, ইউপি সদস্য বাবু এই খালে বাধ দিয়ে ঘের মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে । কেউ কিছু বলতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে তাকে মারধর সহ বিভিন্ন ভাবে তার ক্ষতি করে থাকে । বাবুর কাছে চাঁদাবাজি বা গুন্ডামি নতুন নয়, সে এসিড মামলা সহ একাধিক মামলার আসামী।

দৃষ্টান্তমূলক শাস্তির বিধান না করলে একের পর এক এমন ঘটনা ঘটতেই থাকবে। এমন পদক্ষেপ গ্রহণ করা হোক যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হয় বলে জানিয়েছেন এলাকাবাসী ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় বেতনার বেড়িবাঁধ কেটে মাটি বিক্রি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting