দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদখুলনাপাইকগাছালিড নিউজ

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৪, ২০২৬
জুলাই ৪, ২০২৬ ০ কমেন্ট 212 ভিউস

# পিসিআর টেস্ট করে নিরিবিলি হ্যাচারীর ভেনামী চিংড়ি পোনা বিপনন করা হয়

#সীমান্ত পার হয়ে আসছে ভাইরাসযুক্ত অবৈধ ভেনামী চিংড়ি পোনা

হাবিবুর রহমান, পাইকগাছা ও শ্যামনগর থেকে: কক্সবাজারের দু’টি ভাড়া করা হ্যাচারী থেকে উৎপাদিত কোটি কোটি ভেনামী চিংড়ি পোনা দক্ষিণাঞ্চলের কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে। সৈয়দ নুর ও কাশেমের নেতৃত্বে অনুমোদন বিহীন হ্যাচারী হতে ভেনামী পোনা উৎপাদন ও বিপনন হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার দুপুর বারটা পর্যন্ত সাতনদীর সার্চ টিম অনুসন্ধান চালিয়ে অবৈধ ভেনামী চিংড়িপোনা উৎপাদন এবং তা বাজারের বিপনের সত্যতা মিলেছে| সাতনদীর ২ সদস্যের একটি টিম শুক্রবার রাত দশটা থেকে পাইকগাছা শহরের ন্যাশনাল হ্যাচারীর গেট থেকে অদূরে অবস্থান নেয়| রাত ২.৪৬ মিনিটের দিকে বর্ষা নামলে খোলা আকাশের নীচে বসা দু’জনকে অনুসন্ধান টিম সরিয়ে নেন| এদিকে রাত তিনটার সময় ।

সাতনদীর অপর একটা অনুসন্ধান দল ৬০০/৭০০ বক্স ভেনামী চিংড়িপোনা বহনকারী পিকআপের পিছু নেয়। পিকআপটি পাইকগাছা থেকে রওনা হয়ে এসে আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ এবং সর্বশেষ শ্যামনগরের একাধিক নাসিং পয়েন্টে অবৈধ ভেনামী চিংড়ি পোনার ২০ থেকে ৬০টি বক্স সরবরাহ করে।সর্বশেষ তারা ভোর সকালে শ্যামনগর উপজেলার বংশীপুর চিংড়িপোনা মার্কেটে যায়। সাতনদীর অনুসন্ধান টিমের অবস্থান জানতে পেরে অবৈধ ভেনামী চিংড়িপোনা বহনকারী পিকআপ সটকে পড়ে। তারা দূরবর্তী গ্রামাঞ্চলে ঢুকে পড়ে এবং সর্বশেষ তাদের পিকআপে থাকা ভেনামী চিংড়িপোনার বক্স বংশীপুর চিংড়িপোনা মার্কেটের সামনে কাদের হাজীর  সাথী এন্টারপ্রাইজ, মোস্তফার আল আমিন ফিস এবং আবুল হোসেনের আল আসমা  ফিস অফিসে পৌছে দেয় সকাল ৫ টার সময়।

সকাল সাড়ে আটটার সময় সাতনদীর অনুসন্ধান টিম বংশীপুর পোনা মার্কেট থেকে অবস্থান পরিবর্তন করে শ্যামনগর ও কালিগঞ্জের একাধিক নাসিং পয়েন্টে সরজমিনে অবৈধ ভেনামী চিংড়ি পোনার অনুসন্ধান করে। ঘন্টাকাল ব্যাপী শ্যামনগরের খানপুরের গাজী নার্সিং এ গিয়ে দেখা যায় অবৈধ ভোনামী চিংড়িপোনা নার্সিং পয়েন্টের কর্মচারীরা চাষীদের মধ্যে বিক্রয়ের জন্য পুরাতন বক্স থেকে ভোনমী চিংড়ি পোনার পলি বের করে সাদা  পলিতে ভরছেন । নাসিং পয়েন্টের মালিক জামাল হোসেন অকটপে অবৈধ ভেনামী কেনার কথা স্বীকার করেন।

খানপুরের মামা-ভাগ্নে হ্যাচারীতে গিয়ে ৫০ বক্স অবৈধ ভেনামী চিংড়ি পোনা দেখা যায়| মালিক আব্দুর রহিমও স্বীকার করেন একমাত্র নিরিবিলি হ্যাচারীর ভেনামী চিংড়ি । অন্য হ্যাচারীতে উৎপাদিত ভেনামী চিংড়ি পোনা বৈধ নয়।  তার নার্সিং পয়েন্টে ৫০টি বক্সে ভেনামী চিংড়ি পোনা থাকার কথা তিনি স্বীকার করেন। এছাড়াও কালিগঞ্জের মৌতলার তাওশিফ এন্টারপ্রাইজ নার্সিং পয়েন্টের পরিচালক আব্দুস সালাম সাতনদীর অনুসন্ধান টিমকে অকপটে অবৈধ ভেনামী চিংড়ি পোনা ক্রয় এবং বিক্রয় করার কথা জানান। অবৈধ ভেনামী চিংড়ি কেন কেনেন প্রশ্নের জবাবে তিনি জানান, ভেনামীর চাহিদা অনুসারে নিরিবিলি হ্যাচারী সরবরাহ করতে না পারার জন্য চোরাই পথে আনা ভেনামী পোনা কিনতে হয় আমাদের| আল মদিনা নার্সিং পয়েন্টে গিয়ে দেখা যায় শেখ আমিরুল ইসলাম অবৈধ ভেনামী চিংড়ি ক্রয় বিক্রয় করে থাকেন। অবৈধ ভেনামী চিংড়ি পোনাও ক্রয় করে চাষ করে আসছে।

এছাড়া শ্যামনগর উপজেলার পিরোজপুরের রেজা ও প্রশান্তর নার্সিং পয়েন্ট, মৌতলার জিন্নাতের নার্সিং পয়েন্ট, খানপুরের আকুল, শমশের, সাধন ও আনসার এর নার্সিং পয়েন্টে ওপেন অবৈধ ভেনামী চিংড়িপোনা ক্রয় ও বিক্রির চিত্র পাওয়া যায়। কোন প্রকার রাক-ঢাক ছাড়াই নার্সিং পয়েন্টের মালিকরা স্বীকার করেন । হ্যাচারী নিরিবিলির ভেনামী চিংড়ি পোনার পাশাপাশি নন ব্র্যান্ডের ভেনামী পোনা তারা ক্রয় ও বিক্রয় করে থাকেন| সাতক্ষীরার সীমান্ত পার হয়ে ভাইরাস যুক্ত রুগ্ন ভেনামী চিংড়ি পোনা বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ আছে। এক্ষেত্রে কৃষকের মাত্রারিক্তি চাহিদার কথা অজুহাত হিসেবে জানান।সাতক্ষীরার বাগদা চিংড়ি উৎপাদন উপজেলা আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার কৃষকরা বাগদার চেয়ে ভেনামী চিংড়ি চাষে বেশী আগ্রহী হয়ে উঠেছে।

এব্যাপারে নিরিবিলি হ্যাচারীর জেনারেল ম্যানেজার সুজন বড়ুয়া সাতনদীকে জানান একমাত্র নিরিবিলি হ্যাচারী ভেনামী চিংড়ি পোনা উৎপাদনের জন্য সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত। আমরা মাদার আমদানী করে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করছি। পিসিআর টেস্ট করে ভেনামী চিংড়ি পোনা চাষিদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈজ্ঞানিক পরিবেশে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করে চাষিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে| এর ফলে রুগ্ন ভাইরাসযুক্ত ভেনামী চিংড়ি পোনা মৎস্য ঘেরে ছেড়ে প্রান্তিক চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। মৎস্য বিভাগের দায়িত্বহীন কর্মকান্ড ও অসততার কারণে অবৈধভাবে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন ও বিপনন সম্ভব হচ্ছে।

উল্লেখ্য:- মেরিগোল্ড ও রাইসা চিংড়ি হ্যাচারীর ভাড়া নিয়ে সৈয়দ নূর ওহাশেম আলী চোরাই ভাবে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করছে। রুগ্ন ও ভাইরাস যুক্ত এই চিংড়ি পোনা খুলনা জেলার পাইকাগাছা উপজেলার ন্যাশনাল হ্যাচারীতে পাঠাচ্ছে। সেখান থেকে সাতক্ষীরার ঘেরাঞ্চলে তা সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সৈয়দ নূর ও হাশেম আলীর যোগসাজস আছে ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি
পরবর্তী পোস্ট
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting