দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৭
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

ঘুষ না দেয়ায় কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক বাদীর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

কর্তৃক SK Ferdous নভেম্বর ১৬, ২০২০
নভেম্বর ১৬, ২০২০ ০ কমেন্ট 434 ভিউস

হাফিজুর রহমান:

দাবীকৃত ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় আসামীর নিকট হতে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে বাদীর বিরুদ্ধে মিথ্যা মন গড়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। ঘটনার সত্যতা জানার জন্য ১৬ নভেম্বর সোমবার বেলা ১১টার সময় সমাজ সেবা কর্মকর্তার অফিসে যেয়ে বাদীনি নুরুন্নাহার এবং তার পিতা হতদরিদ্র নুরুল আমিন এবং ইউপি সদস্য তপন মন্ডল উপস্থিতিতে সাংবাদিকদের সামনে ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় মিথ্যা বানোয়াট রিপোর্ট প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বেশি বাড়াবাড়ি করলে উল্টো মামলায় বাদিনীর পিতাকে ফাঁসানোর হুমকি দেন।

বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরার মামলার সূত্রে এবং কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হতদরিদ্র মামলার বাদিনী এবং তার পিতা নুরুল আমিন ওরফে রুহুল আমিন মোড়ল জানান ইসলামী শরিয়াহ মোতাবেক তার কন্যা নুরুন্নাহার সঙ্গে পাশ্ববর্তী কালিকাপুর গ্রামের আকবার আলী মোড়লের পুত্র শাহিন আলম (২৮) এর সঙ্গে গত ০৮/০৮/২০১৪ইং তারিখে বিবাহ হয়। বিবাহের পর হতে স্বামী শ্বশুর শ্বাশুড়ী যৌতুকের জন্য প্রায় শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছিল।

বিষয়টি নিয়ে গত ২২/৯/২০১৯ইং তারিখে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ৫৭২/১৯ নং পিটিশান মামলা দায়ের করে। পরে স্বামী আর নির্যাতন করবে না মর্মে মুচেলিকা দিয়ে আপোষ মিমাংসা করে মামলা তুলে নিয়ে পুনরায় ঘর সংসার করতে থাকে। কিছুদিন ভালোভাবে থাকলেও আবারো শুরু হয় স্ত্রী নুর নাহারের উপর যৌতুকের দাবীতে মারপিট ও নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে গত ১৮/০৯/২০২০ তারিখে মারাতœক জখম অবস্থায় নুরুন্নাহারকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী নুরুন্নাহার থানায় মামলা করতে ব্যর্থ হয়ে নিজে বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২১/৯/২০২০ ইং তারিখে ৩৯০/২০ নম্বর একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা (ভারপ্রাপ্ত) বিচারক (জেলা জজ) শেখ মফিজুর রহমান কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে স্বাক্ষীদের গৃহিত জবানবন্দীর কপি সহ রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। আরও উল্লেখ করেন বিবাদীগণ কে অবগত করানো বা থাকার কোন আবশ্যকতা নাই।

মামলাটি নিয়ে গত ৪ নভেম্বর বেলা অনুমান ১১টার সময় সমাজ সেবা কর্মকর্তার অফিসে বাদিনী, তার পিতা এবং স্বাক্ষী এবং আসামীদের তার অফিসে ডেকে জবানবন্দি নিয়ে বাদিনী নুরুন্নাহার ও পিতা নুরুল আমিনের নিকট কড়া প্রতিবেদন দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা দাবী করেন। ঐ সময় গরীব অসহায় মানুষ এত টাকা কোথায় পাবো বলতেই তেলে বেগুনে জ্বলে উঠে তার অফিস থেকে তাড়িয়ে দেয়।

পরে সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তার সুপারভাইজারকে সাথে নিয়ে তার পরের দিন গোপনে আসামীদের বাড়িতে যেয়ে মোটা অংকের টাকা নিয়ে বাদিনীর বিপক্ষে একটি মন গড়া বানোয়াট কাল্পনিক প্রতিবেদন বিজ্ঞ আদালতে গত ২৫/১০/২০২০ তারিখে দাখিল করে। প্রতিবেদনে বাদিনী জখমী অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও তার উপর কোন নির্যাতন করা হয়নি বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন জুড়ে সমাজসেবা কর্মকর্তার ভুমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য তপন মন্ডল, আওয়ামীলীগ নেতা আব্দুল মাজেদ সহ একাধিক ব্যক্তি জানান, তদন্তের সময় আমাদের উপস্থিতিতে স্বাক্ষীদের জবানবন্দি নিলেও পরে সাদা কাগজে সহি নিয়ে চলে যেতে বলেন। এর পরে বাদিনীর বাবা নুরুল আমিন কে আলাদা ডেকে নিয়ে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন যা অত্যান্ত দুঃখজনক। টাকা না দেওয়ায় গোপনে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে পেশ করেন। তদন্তে সমাজসেবা কর্মকর্তা আসামীদের বাড়িতে গেলেও বাদিনী ও স্বাক্ষীদের কোন খোঁজ নেননি এবং আমাদের সাথে কোন যোগাযোগ ও কথা বলেননি।

ঘটনার সত্যতা জানার জন্য সোমবার বেলা আনুমানিক ১১টার সময় প্রথমে মুঠো ফোনে সমাজ সেবা কর্মকর্তার নিকট কথা বললে তিনি অফিসে যেতে বলেন। অফিসে যেয়ে বাদিনীর হাসপাতালের ভর্তির বিষয় জিজ্ঞাসা করলে তিনি কিছু জানেন না বলে জানান। ঘুষের বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করে বলেন আমি বাদিনী বা তার পিতার কাছে কোন টাকা চাইনি। তদন্ত করে যেটা সত্যতা পেয়েছি সেটাই আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এ ব্যাপারে আমি কারোর কাছে কোন জবাব দিতে বাধ্য নই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেলফ আইসোলেশনে বরিস জনসন
পরবর্তী পোস্ট
দৈনিক সাতনদী পত্রিকায় সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting