দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঘুমের মধ্যে চিৎকার করে উঠছেন ছাত্রলীগের নির্যাতনের শিকার মেডিকেলের ছাত্র

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 274 ভিউস

জাতীয় ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে নির্যাতনের শিকার চার ছাত্র ক্যাম্পাসে ফিরতে এখনো ভয় পাচ্ছেন। কলেজ কর্তৃপক্ষ অভয় দিলে তাঁরা ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন। নির্যাতনের শিকার হয়ে এক ছাত্র এখনো ঘুমের মধ্য চিৎকার করে উঠছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

নির্যাতনের শিকার ছাত্ররা কলেজের এমবিবিএস ৬২ ব্যাচের। তাঁদের অভিযোগ, ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ ফেব্রুয়ারি রাতে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসের ১৭-সি কক্ষে মারধর করা হয়। ‘বড় ভাইয়া’ ডেকেছেন বলে চারজনকে পর্যায়ক্রমে ওই কক্ষে নিয়ে যান ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের ওপর নির্যাতন করা হয়।

চার ছাত্রের মধ্যে আবু রাইয়াত ও মোবাশ্বির হোসেন নির্যাতনের ঘটনার পর বাড়ি চলে গিয়েছিলেন। দুদিন আগে তাঁরা বাড়ি থেকে লিখিত অভিযোগ কলেজের অধ্যক্ষ বরাবর পাঠিয়েছেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপর দুই ছাত্র সাকিব হোসেন ও জাহিদ হোসেন লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।

‘ছেলেকে এখন ক্যাম্পাসে পাঠাব না। খুব ভয় পাচ্ছি।’

আবু জামাল, নির্যাতনের শিকার মেডিকেলের ছাত্র আবু রাইয়াতের বাবা

রাইয়াত ও মোবাশ্বিরের লিখিত অভিযোগেও তাঁদেরকে বেদম মারধর করার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে তাঁরা বলেছেন, ক্রিকেট স্টাম্প, পাইপ ও লাঠি দিয়ে তাঁদের হাত–পাসহ শরীরে বিভিন্ন স্থানে বেদম মারধর করা হয়েছিল। তাঁদের মুঠোফোনও রেখে দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, নির্যাতনের ঘটনার পর দুই সপ্তাহের বেশি সময় গড়ালেও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এখনো কথা বলতে পারেনি তদন্ত কমিটি।

রাইয়াত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে কলেজ থেকে যোগাযোগ করা হয়েছিল। আমি আমার অভিযোগ পাঠিয়ে দিয়েছি। আমাকে ভোর চারটায় ডেকে নিয়ে মারধর করা হয়েছিল। আমাকে যখন কক্ষে নিয়ে যায়, তখন সাকিব ও জাহিদকে সেখান থেকে বের করে আনা হচ্ছিল। তাঁদের চোখেমুখে তখন নির্যাতনের চিহ্ন ছিল।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting