দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৪
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনার প্রথম কাঠের তৈরি তিনতলা রেস্টুরেন্ট

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৪, ২০২৩
অক্টোবর ৪, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

মেহেদী হাসান, খুলনা: দেশীয় নানা রকম কারুকাজ, নান্দনিকতায় পরিপূর্ণ, বাহারি সৌন্দর্যে ভরপুর, অসাধারণ শৈল্পিক, দৃষ্টিনন্দন তিন তলা একটি কাঠের রেস্টুরেন্ট তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস। যা বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। নান্দনিক এই রেস্টুরেন্টটি সড়ক দিয়ে যাতায়াতকারীদেরও নজর কাড়ছে। দৃষ্টিনন্দন এবং নজরকাড়া এ রেস্টুরেন্টটি দেখার জন্য কৌতুহলী মানুষের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। দর্শনার্থীরা উপভোগ করছে স্থাপনাটি সৌন্দর্য। সৃষ্টিশীল কাজের জন্য সৃষ্টিশীল মন থাকা প্রয়োজন। সেটাই প্রমাণ করলেন অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস। ২০২২ সালে তেলিগাতী কেডিএ বাইপাস সংযোগ সড়কের শেষ প্রান্তে কেডিএ খুলনা-মংলা মহাসড়কের পাশে ৩ শতক জামির উপর তিনতলা রেস্টুরেন্টটি নির্মাণ কাজ শুরু করেন। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে কাঠ এবং বাঁশের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এটি। স্থাপনাটির বাইরের অংশ সম্পূর্ণ কাঠের তৈরী এবং ভেতরের সিলিংগুলো কারুকাজ সম্বলিত তল্লা বাঁশ দিয়ে তৈরি। লাল এবং সাদা রংয়ের মিশ্রণে সাজানো হয়েছে স্থাপনাটি। এটির চালে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় লাল টিন। যেটি অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্যাঙ্গার ব্র্যান্ডের। স্থাপনাটির সামনে রয়েছে দর্শনীয় একটি নাগ বারান্দা। দোতলা এবং তিনতলায় উঠার জন্য তৈরী করা হয়েছে কাঠের তৈরী সিঁড়ি। নীচতলার চারদিকে এবং দোতলার চারদিকে প্রশস্ত বারান্দা রাখা হয়েছে। স্থাপনাটি তৈরী করতে সময় লেগেছে প্রায় দেড় বছর। নান্দনিকতায় নির্মিত রেস্টুরেন্টটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। সম্পূর্ণ বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণশৈলী দৃষ্টিনন্দন এই স্থাপনাটির কারুকাজ ও নকশাসহ বিশেষভাবে তৈরিতে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ ও অভিজ্ঞ কারিগর দিয়ে এটি নির্মিত হয়েছে। সম্পূর্ণ স্থাপনাটি তৈরী করা হয়েছে কাঠ দিয়ে। এ কারণে এটির নামকরণ করা হয়েছে কাঠমান্ডু আর বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ক্যাফে এন্ড রেস্টুরেন্ট শব্দ দুইটি সংযোজন করে এটির নামকরণ করা হয়েছে কাঠমান্ডু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। আগামী ৬ অক্টোবর সন্ধ্যায় জমকালো আয়োজনে উদ্বোধনের মধ্য দিয়ে এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। ভবিষ্যতে স্থাপনাটির কলেবর বৃদ্ধির জন্য আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানালেন কাঠমান্ডু রেস্টুরেন্টটির মালিক অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস।
রেস্টুরেন্টটির ডিজাইন থেকে শুরু করে এটি তৈরীর পিছনে খুঁটিনাটি সব কিছুতেই তার অসাধারণ মেধা, মনন এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এটিতে একসঙ্গে ১৫০ জন সেবা নিতে পারবে। দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল কাঠমান্ডু রেস্টুরেন্ট এখন উদ্বোধনের অপেক্ষায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের সমাপনী
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting