দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৪
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় যান চলাচল স্বাভাবিক, মাঠে নেমেছে বিজিবি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০২৩
নভেম্বর ৫, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

মেহেদী হাসান, খুলনা: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার খুলনা যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে খুলনা থেকে বিভিন্ন রুটের বাস ছাড়তে শুরু করেছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা, বরিশাল, পিরোজপুরসহ আন্তঃজেলা রুটে প্রায় ২০টির মতো পরিবহন ছেড়ে গেছে বলে জানিয়েছেন মালিকরা। তবে দূর পাল্লার রুটের বিলাশবহুল বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীতে থ্রি হুইলার, ইজিবাইক চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এদিকে সড়ক পথে নিরাপত্তায় খুলনা মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নগরীর সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। রোববার (৫ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে গেছে, গত সপ্তাহের অবরোধের তুলনায় সড়কে বাস চলাচল বেড়েছে। বেড়েছে যাত্রী সংখ্যাও। সোনাডাঙ্গা থানার সামনে দাড়িয়ে ছিলো ঢাকা-খুলনা রুটের পরিবহন সেতু ডিলাক্স। বাসের টিকেট বিক্রেতারা সোহান জানান, ৪৫ আসনের বাসের ২০টি পূর্ণ হয়েছে। ১৫ মিনিটের মধ্যে তারা বাস ছাড়বেন। সকাল ৮টায় বাসটি ছাড়ার সময় ৭০ ভাগ আসনই পরিপূর্ণ দেখা গেছে। বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন রুটের বাসও একই সময় ছেড়ে গেছে। কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, সোহাগ, ঈগল, গ্রীনলাইন, সৌদিয়া পরিবহনের এসি বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা রুটের টুঙ্গিপাড়া, ইমাদ, ফাল্গুনী পরিবহনের নন এসি বাস ভোর থেকে চলছে। তবে যাত্রী কম থাকায় বাসের সংখ্যা কমেছে। আন্ত: জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, সকাল থেকেই বিভিন্ন রুটের বাস ছেড়ে যাচ্ছে। সব রুটের বাসই চলার জন্য প্রস্তুত রয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে নগরীতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আপাতত এক প্লাটুন বিজিবি রয়েছে, প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
পরবর্তী পোস্ট
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান এমপি রবি

রিলেটেড পোস্ট

খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...

জুন ২৯, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

জুন ২৫, ২০২৬

খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

জুন ২৩, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার

জুন ২১, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting