দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

কর্তৃক Satnadee Satkhira জুন ১৭, ২০২৬
জুন ১৭, ২০২৬ ০ কমেন্ট 101 ভিউস

মেহেদী হাসান:মাঠের লড়াই শেষ হয়েছে, কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আর সেই জয়ের পরই খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে গেছে আর্জেন্টিনার জার্সির চাহিদা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে এখন জমজমাট খুলনার বাজারগুলো।

বুধবার (১৭ জুন) বিকেলে খুলনার নিউমার্কেট, ডাকবাংলা মোড় ও খেলার সামগ্রীর দোকানগুলো ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কয়েকদিন আগেও যেখানে জার্সি বিক্রি ছিল সীমিত, সেখানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম্বার-১০ জার্সির প্রতি আগ্রহ সবচেয়ে বেশি।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আর্জেন্টিনার জয়ের পরই হঠাৎ করে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। কেউ কেউ বলছেন, একদিনেই কয়েকদিনের বিক্রি হয়ে যাচ্ছে। অনেক দোকানেই নতুন করে জার্সির সরবরাহ বাড়াতে হচ্ছে।

ডাকবাংলার এক ব্যবসায়ী জানান, ম্যাচের আগেও জার্সির চাহিদা ছিল ভালোই। কিন্তু আর্জেন্টিনা জেতার পর থেকে ক্রেতার চাপ সামলানো কঠিন হয়ে গেছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেসির জার্সি।

শুধু জার্সিই নয়, ফুটবল সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী- পতাকা, ক্যাপ, ব্যানার, এমনকি হাতের ব্যান্ড পর্যন্ত বিক্রি বেড়েছে। ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন।

ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ভিন্ন উচ্ছ্বাস। কেউ নিজের জন্য, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য জার্সি কিনছেন। এমনই একজন ক্রেতা রুমানা আক্তার রানু। ছেলের জন্য জার্সি কিনতে এসে তিনি বলেন, আমার ছেলে আর্জেন্টিনার বড় ভক্ত। তার জন্য জার্সি কিনতে এসেছি। ও খুব খুশি হবে।

অন্যদিকে, নিজের জন্য জার্সি কিনতে আসা এক তরুণ বলেন, মেসির খেলা দেখে আবার নতুন করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তাই এবার জার্সি কিনে সমর্থন জানাতে চাই।

বিশেষ করে মেসির দুর্দান্ত পারফরম্যান্স উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এ পারফরম্যান্স আর্জেন্টিনাকে নিয়ে তাদের আশাবাদ আরও বাড়িয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, বিশ্বকাপ যত এগোবে, ততই বাড়বে এই উন্মাদনা। আর সেই সঙ্গে বাড়বে জার্সি ও ফুটবল সামগ্রীর বিক্রিও। ইতোমধ্যেই অনেক দোকান আগাম প্রস্তুতি নিচ্ছে, যাতে চাহিদা মেটানো যায়।

মাঠে আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি ব্যবসায়ীদের মুখেও এনেছে স্বস্তি। বিশ্বকাপের শুরুতেই জার্সির এই বাড়তি চাহিদা ফুটবল উন্মাদনারই নতুন বার্তা দিচ্ছে খুলনাজুড়ে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
পরবর্তী পোস্ট
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮

রিলেটেড পোস্ট

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting