দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪১
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সুশিক্ষা দেওয়া শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০২৩
আগস্ট ২১, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট মাস একটি কলঙ্কজনক অধ্যায়। এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যেটি পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকান্ড। যার আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাকেই আমরা হত্যা করেছি। আসলে আমরা হতভাগ্য জাতি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। দেশ রক্ষাসহ কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সুশিক্ষা দেওয়া শিক্ষকদের বড় দায়িত্ব ও কর্তব্য। কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখাতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ৯৫ ভাগ রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন, সদর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে তৈরী হয়েছে বিশাল সূউচ্চ ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার এবং শোকাবহ আগস্টের সকল শহিদদদের রুহের মাগফিরাত কামনা করেন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সপেক্টর বৈদ্যনাথ সরকার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বেলাল, সাধারণ সম্পাদক ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় সদর উপজেলার ৯জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় সুবির ঘোষের মৃত্যুতে শোক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting