দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৪
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের ফাঁদে বুশরা গ্রুপ, আদালতে একাধিক মামলা

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬ ০ কমেন্ট 76 ভিউস

ইশারাত আলী, বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে সাধারণ মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকার আমানত আটকে রেখে বাউন্স চেক দেওয়ার অভিযোগে বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান বুশরা গ্রুপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। মেয়াদ শেষ হলেও আমানতের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা, চাপ ও ভয়ভীতি দেখানোর পর এবার পাওনা পরিশোধের নামে দেওয়া ব্যাংক চেকও পর্যাপ্ত তহবিলের অভাবে ডিজঅনার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল কবির পলাশের বিরুদ্ধে আদালতে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর বুশরা গ্রুপের বিভিন্ন প্রকল্প ও সমবায় প্রতিষ্ঠানে টাকা জমিয়েছেন স্থানীয় শত শত মানুষ। মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা চাইলে শুরু হয় কালক্ষেপণ। গ্রাহকদের চাপের মুখে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর তা বাউন্স করে। ফলে আমানত ফেরতের বদলে গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ‘চেকের ফাঁদ’।

গ্রাহক বদরুজ্জামান, মাহবুবর রহমান, মনোয়ারা পারভীন, আবুল কালাম আজাদসহ শতাধিক আমানতকারী চেক ডিজঅনারের ঘটনায় আদালতে মামলা করেছেন বলে জানা গেছে। এসব মামলার একাধিক নথি এ প্রতিবেদকের হাতে এসেছে।

এদিকে সম্পদ গোপনে বিক্রি বা হস্তান্তরের আশঙ্কায় গত ২৭ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। স্মারকলিপির স্মারক নম্বর ১০৪০। এতে আমানতকারীদের টাকা পরিশোধের আগে বুশরা গ্রুপের সম্পদ হস্তান্তর বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, “জীবনের সব সঞ্চয় রেখে আজ আমরা নিঃস্ব। টাকা চাইলে হয়রানি ও মামলার ভয় দেখানো হয়।”

গ্রাহকদের দাবি, দ্রুত বুশরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ, স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সম্পদ সরিয়ে ফেলার সুযোগ তৈরি হতে পারে।

এখন প্রশ্ন, কোটি কোটি টাকার এই আমানতের দায় নেবে কে, আর কবে ফিরবে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষণা 
পরবর্তী পোস্ট
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...

সেপ্টেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ, আহত ১

সেপ্টেম্বর ৫, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting