দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৪
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

কোহলি-রুবেলের দ্বন্দ্বের শুরু যেভাবে

কর্তৃক kobirubel.satnadee মে ৯, ২০২০
মে ৯, ২০২০ ০ কমেন্ট 321 ভিউস

অনলাইন ডেস্ক:

রুবেল হোসেন ও বিরাট কোহলির ব্যক্তিগত লড়াই স্পষ্ট ফুটে ওঠে মাঠে। বাংলাদেশ-ভারত ম্যাচে দুজনের শরীরী ভাষাটাই থাকে অন্যরকম। কবে থেকে, কিভাবে শুরু হয়েছিল এই লড়াই, জানালেন বাংলাদেশের ডানহাতি পেসার।

শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগযোগ মাধ্যমের লাইভে রুবেল ও তাসকিন আহমেদের কথোপকথনে উঠে আসে নানা প্রসঙ্গ। সেখানেই রুবেলের কাছে তামিম জানতে চেয়েছিলেন, কোহলির সঙ্গে তার দ্বৈরথের শুরুটা হলো কিভাবে? তামিমের প্রশ্ন ছিল, ‘রুবেল, তোর সঙ্গে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির কিছু না কিছু লেগে থাকে। অনেকদিন ধরে দেখছি এই বিষয়টা। যেমন, তুই ওর সঙ্গে চোখাচোখি করিস। আউট করলে আবার লাফিয়ে উল্লাস করিস। আসলে তোদের মধ্যে কাহিনি কী? এই ইতিহাস যদি আমাদের সবাইকে একটু জানাস?’

২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়েই কোহলির সঙ্গে দ্বন্দ্ব শুরু রুবেলের। রুবেল বললেন, ‘আসলে বিরাট কোহলির সঙ্গে আমার অনূর্ধ্ব-১৯ থেকে সমস্যা। আমরা কিন্তু একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০০৮) খেলছি। সেই তখন থেকে ওর সঙ্গে আমার দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯-এ থাকাকালীন কোহলি অনেক বেশি স্লেজিং করতো। হয়তোবা জাতীয় দলে এই বিষয়টা একটু কমছে। তবে তখন প্রচুর পরিমাণে স্লেজিং করতো।’

রুবেল আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের একটা ম্যাচ খেলছিলাম। শুরু থেকে প্রচুর স্লেজিং করছিল কোহলি। আসলে আমাদের ব্যাটসম্যানদের উল্টাপাল্টা কথা বলছিল। সে কী ধরনের গালিগালাজ করতে পারে, এটা আমরা সবাই জানি। আমিও তাকে সে ম্যাচে আউট করে স্লেজিংয়ের সময় হালকা গালি দিয়েছিলাম। তখন সে ব্যাটটা উল্টা করে আমার দিকে এগিয়ে আসছিল আর আমাকে গালি দিচ্ছিল। আমিও তার দিকে তেড়ে যাচ্ছিলাম। যদিও আম্পায়ার এসে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের সরিয়ে দিয়েছিলেন। আসলে তখন থেকে তার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব শুরু হয়।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা: ঈদে কেনাকাটার বড় ভরসা অনলাইন শপ
পরবর্তী পোস্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ম্যাডোনা

রিলেটেড পোস্ট

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting