দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৭
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...
জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...
সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...
দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...
শ্যামনগরে ১কোটি ২৫ লাখ টাকার রাস্তার কাজ চলছে...
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী...
খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে...
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন
শ্রাবণের অবিরাম বর্ষণে বিপর্যস্ত কালিগঞ্জ: জলাবদ্ধতায় ডুবছে জনজীবন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কেশবপুর

কেশবপুরে পরিবহন কাউন্টারে শৌচাগার সংকট: চরম ভোগান্তিতে যাত্রীরা

কর্তৃক Satnadee Satkhira জুন ৮, ২০২৬
জুন ৮, ২০২৬ ০ কমেন্ট 90 ভিউস

শেখ মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে অধিকাংশ পরিবহন কাউন্টারে শৌচাগার না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত বিব্রতকর ও অস্বস্তিকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাউন্টারগুলোতে টয়লেট সুবিধা না থাকায় যাত্রীদের মানবেতর অবস্থার সৃষ্টি হচ্ছে। অসুস্থ ব্যক্তি ও প্রবীণ যাত্রীরাও বাধ্য হচ্ছেন দীর্ঘ সময় শৌচাগার চেপে রাখতে, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ আরও বেশি অনেকে বাধ্য হয়ে খোলা স্থানে প্রাকৃতিক প্রয়োজন সারছেন।

এর ফলে কাউন্টারসংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। প্রসাবের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল বলেন, যাত্রীসেবার অন্যতম মৌলিক সুবিধা হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। অথচ কেশবপুরে অধিকাংশ পরিবহন কাউন্টারে এ ধরনের ন্যূনতম সুবিধাও নিশ্চিত করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হবে।

এদিকে ভুক্তভোগীরা পরিবহন মালিক সমিতি, কাউন্টার কর্তৃপক্ষ, কেশবপুর পৌরসভা, উপজেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। যাত্রীদের জন্য নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আধুনিক শৌচাগার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অযৌক্তিক নোটিশ প্রত্যাহারের দাবিতে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
পরবর্তী পোস্ট
নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

কেশবপুরে গরু চুরি করে সিএনজিতে পালানোর সময় ৩...

জুন ৯, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন কেশবপুরের আবু দাউদ...

জুন ১০, ২০২৫

নেহালপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের প্রমাণ পেল দুদক 

মে ২৪, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting