দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৯
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...
ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস...
পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...
লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...
পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসচট্টগ্রামজাতীয়রাজনীতি

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিম্নমানের মাস্ক আমদানির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 409 ভিউস

মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম

অপ্রিয় হলেও সত্য যে, রক্ষক যখন ভক্ষক হয় তখন দেশের অবস্থা ভালো থাকে না। করোনায় সারাবিশ্ব যখন আতংকিত এবং এই আপাতকালিন সময়ে সার্জিক্যাল মাস্ক একমাত্র প্রতিরোধ ব্যবস্থা সেখানে করোনাভাইরাস নিম্নমানের সার্জিক্যাল মাস্ক আমদানির বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ অভিযোগ এনে মামলাও করেছে খোদ ঔষধ প্রশাসন অধিদপ্তরই। আমিনুল ইসলামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনায়।

নিম্নমানের ৫০ হাজার কেএন-৯৫ মাস্ক আমদানি করতে গিয়ে প্রতারণা ও ভুয়া কাগজ ব্যবহারের অভিযোগে মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদি হয়ে এলান কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে মামলাটি করেন। গত ২৯ মে রাজধানীর বনানী থানায় ৪৬৮, ৪৭১ ও ১৯৮ ধারার মামলাটি নথিভুক্ত করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগপত্রে বলা হয়, ‘(এলান কর্পোরেশনের আমিনুল ইসলাম) জাল ও বানোয়াট কাগজপত্রাদি দাখিলের মাধ্যমে করোনাভাইরাস জনিত (কোভিড-১৯) রোগের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ব্যবহারের জন্য কেএন-৯৫ মাস্ক আমদানি করে জনজীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।’

জানা গেছে, গত ১৮ এপ্রিল ৫০ হাজার কেএন-৯৫ মাস্ক সরবরাহের জন্য ঢাকার পুরানা পল্টনের এলান কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলামকে কার্যাদেশ দেয় ঢাকার মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ১৮ মে ঢাকা শুল্ক বিভাগ থেকে মাস্কগুলো খালাসের জন্য অনাপত্তিসূচক সনদও দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

কিন্তু পরবর্তী সময়ে গোপন তথ্যের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানতে পারে, অনাপত্তি নেওয়ার জন্য এলান কর্পোরেশন যেসব কাগজপত্র দেখিয়েছিল, সেগুলো ভুয়া।

অনুসন্ধানে জানাগেছে যায়, ফ্রি সেল সার্টিফিকেটটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেই ইস্যু করেছে। অথচ এটা ইস্যু করার কথা ড্রাগ রেগুলেটরি অথরিটির। অন্যদিকে আইএসও সার্টিফিকেট ইস্যুকারী জার্মান প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এলান কর্পোরেশনের দেওয়া সার্টিফিকেটটি চীনের অন্য একটি প্রতিষ্ঠানের নামে ইস্যু করা। অথচ এলান কর্পোরেশনের দাখিল করা কাগজপত্রে লেখা ছিল চীনের জিয়ামেন টেকনোলজি নামের ভিন্ন একটি প্রতিষ্ঠানের নাম।

এতে ঔষধ প্রশাসন অধিদপ্তর নিশ্চিত হয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান এলান কর্পোরেশন কেএন-৯৫ মাস্ক আমদানির মাস্কটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুকূলে টেম্পারিংয়ের মাধ্যমে সনদ জাল করেছে। এরপরই গত ২৭ মে মাস্ক আমদানির জন্য দেওয়ার অনুমোদন ও অনাপত্তি সনদ বাতিল করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর দুদিন পর ঢাকার বনানী থানায় মামলা দায়ের করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগপত্রের শেষাংশে বলা হয়, ‘তাই, মেসার্স এলান কর্পোরেশন, ৬০/এ পুরানা পল্টন, ঢাকা-১০০০ স্বত্ত্বাধিকারী মো. আমিনুল ইসলাম, স্থায়ী ঠিকানা-গোলাম মহিউদ্দিন পাড়া, বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম-এর বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোড ৪৬৮, ৪৭১ ও ১৯৮ ধারায় মামলা রুজু করার জন্য অনুরোধ করা হল।’

মামলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মোট আটজনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে দুজন উপ পরিচালক পদমর্যাদার কর্মকর্তা, তিনজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা, দুজন অফিস সহকারী ও একজন উচ্চমান সহকারী (আয়া) ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গৃহবধূর করোনা পজেটিভ হওয়ায় তালার খলিষখালীতে ১০ বাড়ি লকডাউন
পরবর্তী পোস্ট
আইসিইউতে আল্লামা শফী

রিলেটেড পোস্ট

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting