দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কেককাটা ও আলোচনা সভায় আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম-‘সাংবাদিকদের মিলনমেলা হবে সাতক্ষীরা প্রেসক্লাব’

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২৩
এপ্রিল ২৫, ২০২৩ ০ কমেন্ট 680 ভিউস

আব্দুর রহমান: সাতক্ষীরার বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রিন্ট মিডিয়া ধরে রাখা বেশ কষ্টকর। প্রতিনিয়ত অনলাইন পোর্টাল ও স্যাটালাইট টিভি চ্যানেল’র মাধ্যমে আমরা যখনের ঘটনা তখনই দেখতে পাই। এজন্য প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান দৃঢ়তার সাথে সাংবাদিকতা করেন। তিনি আরো বলেন, যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন তারা অনেকেই এখন প্রেসক্লাবে আসেন না। আমাদের প্রত্যাশা প্রেসক্লাব হবে প্রেসম্যানদের। সকল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলা হবে সাতক্ষীরা প্রেসক্লাব। সর্বপরী সাতনদী পত্রিকা শতবর্ষে পূর্ণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাতনদী পত্রিকার উপদেষ্টা সম্পাদক পবিত্র মোহন দাশ’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিএমএ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ভ‚ধর সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যো¯œা আরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাতদনী স্বল্প সময়ের মধ্যে অন্যতম জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। এ পত্রিকার নিউজ, প্রিন্টিং কোয়ালিটি এবং মেকআপ বেশ ভালো। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সফালতা কামনা করেন। পরে উপস্থিত অতিথিরা কেক কেটে দৈনিক সাতনদী পত্রিকার দশম বর্ষে পর্দাপণ উদযাপন করেন। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সাতনদী পত্রিকাটি বিভিন্ন স্তরে সম্মৃদ্ধ একটি সংবাদপত্র। জাতীয়, আন্তর্জাতিক, খেলাধূলা, বিনোদনসহ স্থানীয় শীর্ষ সংবাদে সম্মৃদ্ধ এই পত্রিকা পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাংবাদিকতা পেশায় বস্তু এবং নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
বিএমএ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, সাতনদী পত্রিকার হাবিবুর রহমান একজন সাহসী মানুষ। তার পক্ষে যতটুকু কাজ করা সম্ভব, সবসময় তার চেয়ে বেশি চ্যালেজ্ঞ নিয়ে তিনি কাজ করেন। বর্তমান সময়ে সাংবাদিকতায় অনেক পরিবর্তন এসছে, আপনাদেরও রিসার্স বা দক্ষতা উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সর্বপরি সততা, দৃঢ়তার মাধ্যমে সকল প্রতিক‚লতা উপেক্ষা করে সাতনদী পত্রিকা আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।
বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক বলেন, অনেক ত্যাগ তিতীক্ষার পর সাতনদী পত্রিকা আজ দশম বছরে পদার্পণ করেছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা, নতুন সাংবাদিকদের এই পেশার প্রতি শ্রদ্ধা ও আন্তরিক হতে হবে। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ, রাষ্ট্র তথা দেশের সামগ্রীক উন্নয়নে ভ‚মিকা রাখার আহবান জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কার্বাইড মেশানো সাড়ে ৪ হাজার কেজি আম বিনষ্ট করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting